আইডি নং- ৭৯১৭১, পদবি- আনসার, নাম- অমিত চাকমা। চলতি বছরে চট্টগ্রাম মহানগর (উত্তর জোন) এর ডবলমুরিং থানার ইঞ্জিঃ এ কি ছিদ্দিক প্লট আনসার গার্ডে কর্মরত থাকাকালীন অবস্থায় ১০/০২/২০২৫ তারিখে পারিবারিক সমস্যা জনিত কারণে স্বেচ্ছায় আবেদনপত্র জমা দিয়ে চাকরি ছেড়ে দেয়। এরপর তার স্ট্যাটাস রেস্ট দেখানো হয় এবং পরপর দুইবার তাকে অফার প্রদান করলেও সে অফার গ্রহণ করেনি।
অফার গ্রহণ না করায় তাকে টেম্পোরারি ব্লক করে দেয়া হয়েছে। সে আর চাকরি করতে আগ্রহী না।
পিলখানার বিডিআর বিদ্রোহের মামলার প্রসঙ্গে জানতে চাইলে সে বলে, বিগত ৪ বছর আগেই উক্ত মামলা হতে সে অব্যাহতি পেয়েছে। বর্তমানে কোর্টে হাজিরা বা অন্য কোনভাবে সে বিডিআর বিদ্রোহের মামলার সাথে সম্পৃক্ত না।
