আন্দোলনে জড়িত এনবিআরের সদস্য হোসেন আহমদসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেক্স : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনের সঙ্গে থাকা চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির বয়সকাল ২৫ বছর হওয়ায় বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়।
তারা হলেন কাস্টমসের শুল্কনীতির সদস্য হোসেন আহমদ ও ভ্যাটনীতির সদস্য ড. আব্দুর রউফ, আয়কর বিভাগের এনবিআর সদস্য আলমগীর হোসেন ও কর কমিশনার শাব্বির আহমদ।
বুধবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এ নিয়ে পৃথক আদেশ জারি করেছে।
প্রজ্ঞাপনে সরকার ‘জনস্বার্থে’ তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মনে করায় অবসর দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে বলে তুলে ধরা হয়। এনবিআর সদস্য হোসেন আহমদ একজন সৎ কর্মকর্তা হিসেবে কাস্টমসে পরিচিত। তিনি ছাত্রজীবনে শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তিনি ৯০ দশকে সহকারি কমিশনার হিসেবে ঢাকা কাস্টমস হাউজে ঢাকা বিমানবন্দরে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ওই হাউজের কমিশনার হন। তিনি পানগাও কাস্টমস হাউজের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি এনবিআর সদস্য পদে পদোন্নতি পান।