আবারও কাদলেন মির্জা ফখরুল

একুশে বার্তা রিপোর্ট : আবারও কাদলেন মির্জা ফখরুল। তবে এ কান্না তার সুখের কান্না নয়- এসব কান্না তার দু:খের কান্না। ২১ নভেম্বর ঠাকুরগাও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে দেশের দু:সময়, নেতা-কর্মীদের গুম, খুনের ঘটনার কথা মনে করে আবেগে কান্নায় ভেংগে পড়েন। এর আগেও তিনি দুই দুইবার দুটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কান্নায় ভেংগে পড়েন। প্রথমবার তিনি ২০১৪ সালের ৮ জুলাই ঠাকুরগাও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের অংশ নিয়ে এক আলোচনাসভায় আবেগে কান্নায় জড়িয়ে যান। দ্বিতীয়বার মির্জা ফখরুল ২০১৬ সালের ১৩ জুলাই দেশের ৩০ টি অন লাইন নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় কান্নাকাটি করেন। এটা যে তার মায়াকান্না নয়- এ নিয়ে তার বিরোধী রাজনৈতিক শিবির প্রশ্ন তুলেননি। তাই বলা যায় , এ কান্না তার আসলেই আবেগঘন কান্না। দেশের রাজনীতিতে দু:সময়, নেতা-কর্মীদের নামে হাজার হাজার মামলা, নিজের নামেও একাধিক মামলা, চেয়ারপার্সনের নামে একাধিক মামলা, আগামী নির্বাচন- সব কিছু মিলেই তিনি ভবিষ্যতের রাজনীতির কথা চিন্তা করে আবেগে আপ্লুত হয়ে আলোচনাসভায় কান্নায় জড়িয়ে যান। তিনি রাজনীতিতে সহমর্মিতার কথাও চিন্তা করেন। সেই চিন্তাচেতনা থেকেই তিনি গত পরশু আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বিমানবন্দরে কুশল বিনিময় করে বলেছেন, ‘ভাই কেমন আছেন’- এটা অবশ্য রাজনীতিতে ইতিবাচক দিক।