
স্টাফ রিপোর্টার : উত্তরার সেই অভিসপ্ত ভবন‘ লতিফ এম্পুরিয়াম’ যেখান থেকে জুলাই আন্দোলনে সরাসরি ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়, বেশ কয়জন ছাত্র-জনতা হতাহত হয়, ছাত্র-জনতা ভবন ঘেরাও করে আওয়ামী নেতা , সাবেক এমপি হাবীব হাসানের চাচাত ভাই ইনজিনিয়ার আনোয়ার হোসেনকে ধরে ফেলে এবং গণপিটুনিতে আনোয়ার মারা যান, ছাত্র-জনতা ভবনটি ধ্বংসস্তূপে পরিণত করে ফেলে।
উত্তরার এমপি হাবিব হাসানের সেই অভিসপ্ত পরিত্যক্ত ভবন লতিফ এম্পুরিয়াম রিপেয়ারিং করে রঙ-চঙ করে ‘উত্তরা নিউ মার্কেট’ নাম দিয়ে ছাত্রলীগ ক্যাডার জাকারিয়া ওরফে কাচকুড়ার জাকারিয়া , মার্কেট সমিতির সভাপতি এনাম , সভাপতির সেক্রেটারি ঈসমাইল দোকানদারদের থেকে সার্ভিস চার্জের নামে দোকান প্রতি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আবার মাসে মাসে স্কয়ার প্রতি ভাড়া বাড়িয়ে চাদাবাজি করছে বলে অভিযোগ ওঠেছে। শুধু তাই নয়- এই ভবনের সামনের ফুটপাতে দোকানপাট বসিয়েও কোটি কোটি টাকার চাদাবাজি করছে বলেও অভিযোগ। এই চাদার টাকা এমপি হাবীবের কাছে ভারতে পাঠানো হচ্ছে বলেও জানা যায়।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করা হলেও পুলিশ নির্বিকার, চুপচাপ, পুলিশী ম্যানেজে ছাত্রলীগ ক্যাডার জাকারিয়ার নেতৃত্বে চাদাবাজরা ভয়াবহ চাদাবাজি করছে।
এবার আবার এমপি হাবীব হাসানের ঘনিষ্ট মার্কেট সমিতির সভাপতি এনাম, তার পিএস ইসমাইল নব্য বিএনপি সেজে চাদাবাজি জায়েজ করছে বলেও জানা যায়। এই চাদাবাজরা কয়েকজন দোকানদারকে মারধর করে দোকান থেকে উচ্ছেদ করে জীবননাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ।
ইতিপূর্বে এই ভবনের সামনে ফুট দোকান নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি খুনের ঘটনা ঘটে। এ মামলায় এমপি হাবীব হাসানের আপন ছোট ভাই কফিলকেও আসামী করা হয়। কারণ কফিল বিএনপি করতো। মামলা নিয়ে কফিল মারা যায়।
এ ব্যাপারে গত ২৯.০৮.২০২৫ তারিখে উত্তরা পশ্চিম থানায় ৯ ব্যবসায়ীর পক্ষে অভিযোগ দায়ের করেছেন মো. আম্বার, মোবাইল নম্বর-০১৯১৩৯৩৮৬৫৩। অভিযোগে এমপি হাবীব হাসানের ছেলে আবির হাসান তনিমকেও অভিযুক্ত করা হয়েছ। অভিযোগে ১ নম্বর বিবাদি ছাত্রলীগ ক্যাডার জাকারিয়া ভুইয়া, পিতার নাম মো. কামাল মিয়া, সাং- কাচকুড়া, থানা-উত্তরখান, ঢাকা, মোবাইল নম্বর-০১৮৬৭৪৫৫০৫৭
এ দিকে এ অভিসপ্ত ভবনে ওয়াসা এবং তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেয়া হয়েছে। এ অবৈধ প্রক্রিয়ার সাথে ভবনে অবস্থিত এসআইব্লিএল ব্যাংক কর্তৃপক্ষ জড়িত বলেও জানা যায়। অবৈধ সংযোগ থাকায় ওয়াসা এবং তিতস গ্যাস কর্তৃপক্ষ মাসের পর মাস বছরের পর বছর কোটি টাকার রাজস্ব আয় থেকে বন্ঞিত হচ্ছে। আংগুল ফুলে কলাগাছ হচ্ছে চাদাবাজরা। চলবে
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
