এনবিআরে দুদকের আছর : ১১ জনকে তলব : বাকিরা আতংকে : কমিশনার জাকির হোসেন প্রত্যাহার : আন্দোলন ভেস্তে

স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরে দুদকের আছর পড়েছে। আন্দোলনে নেতৃত্ব দেয়া ১১ জনকে দুদক তলব করছে, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। এরা হলেন : এনবিআরের সদস্য লুৎফুল আজিম, এলটিইউর অতি. কমিশনার আব্দুর রমিদ মিয়া, সিআইসির সাবেক অতি. মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, কর অন্ঞল-১৬-এর উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, এনবিআরের যুগ্ম কমিশনার তারেক হাসান, আয়কর নীতি বিভাগের সদস্য একেএম বদিউল আলম, নীরিক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আতি. কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদার, ঢাকা-৮ কর অন্ঞলের অতি. কমিশনার মির্জা আশিক রানা, কর অন্ঞল-১৬’র অতি কর কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা, ঢাকা দক্ষিণ ভ্যাটের সাধন কুমার কুন্ড, বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান।


আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ঘুষখোর-দুর্নীতিবাজ কর্মকর্তারা দুদক আতংকে। ফলে এনবিআর আন্দোলন আপাতত ভেস্তে গেছে। ৫ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির পর এবার চট্রগ্রাম কাস্টমস হাউজ কমিশনার জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।