নিউজ ডেক্স : ফাটাকেস্ট এমপি খ্যাত প্রকৌশলী মাজেদ বাবু এবার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সভাপতি পদ নিয়ে ‘ডিওলেটার ’নিয়ে আপত্তি তুললেন। তিনি তার ফেইইজবুক পেজে এ নিয়ে স্টষ্ট বার্তা দিয়েছে, ইতিমধ্যেই তার ছড়িয়ে পড়েছে, নেটিজনরা এ নিয়ে মতামত দিচ্ছেন।
তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির জন্য উচ্চ শিক্ষিত ও সমাজের ভালো লোক ছাড়া ডিও লেটার (প্রশাসনিক অনুমোদনের চিঠি) দেবেন না।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু মঙ্গলবার (১০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ কথা জানান। স্ট্যাটাসে এমপি লুৎফুল্লাহেল মাজেদ লিখেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নিয়ে এখনো কোনো অফিসিয়াল সিদ্ধান্ত হয়নি। আর সিদ্ধান্ত যাই হোক না কেনো, কোনো উচ্চ শিক্ষিত ও সমাজের ভালো লোক ছাড়া কেউই কোনো প্রতিষ্ঠানে আমার ডিও লেটারে সভাপতি হতে পারবে না।’
এ বিষয়ে সবাইকে তার ওপর ভরসা রাখার আহ্বান জানিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেন এই সংসদ সদস্য।
এমপি মাজেদের এই স্ট্যাটাসের পর শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এমপি মাজেদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
