ওআইসি’র ঘোষণা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

ডেক্স প্রতিবেদন : পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণার বিষয়ে মুসলিম দেশগুলোর নেতাদের ঘোষণা প্রত্যাখান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এই সব বিবৃতিতে আমাদের ওপর কোন প্রভাব পড়ে নি। এ খবর দিয়েছে আল জাজিরা। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর বুধবার ওআইসির জরুরি অধিবেশনে ট্রাম্পের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করে এর নিন্দা জানানো হয়। পাশাপাশি ট্রাম্পের ঘোষণা প্রত্যাখান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান মুসলিম দেশগুলোর নেতারা।
খবরে বলা হয়, মুসলিম বিশ্বের নেতারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান।