স্টাফ রিপোর্টার : ফাইল আটকিয়ে ঘুষ আদায়কে কেন্দ্র করে কাস্টম কর্মকর্তা আলামিন এবং সিএন্ডএফ এজেন্ট সরকারের মধ্যে মারামারির ঘটনায় ২ দিনের ধর্মঘটে সরকারের প্রায় ১০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানা যায়। গত বুধবার ঢাকা কাস্টমস হাউজে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার পর্যন্ত সিএন্ডএফ ধর্মঘটে আমদানিকৃত পণ্য খালাস বন্ধ হয়ে থাকে। বৃহস্পতিবার বিকালে ফ্রেইটে ধর্মঘট প্রত্যাহার হলে সীমিতভাবে পণ্য খালাস শুরু হয়। কিন্ত হাউজে তখনও ধর্মঘট চলছিল।
ঢাকা কাস্টমস হাউজে বিভিন্ন শুল্কায়ন গ্রুপে ফাইল আটকে ঘুষ আদায় করা হয় বলে সিএন্ডএফ এজেন্টরা অভিযোগ করেন। এ ধারা অব্যাহত। গ্রুপ-১৫/১৬তে বহিরাগত দুই ভাই ঘুষ আয়ে মহড়া দিয়ে থাকে বলে জানা যায়। কাস্টমস কর্মকর্তার নামে ঘুষ আদায় করার অভিযোগে লেমন এক বহিরাগতকে আউট করা হয়েছে। এর আগে বহিরাগত শামীমকে আউট করা হয়। বহিরাগতদের মধ্যে অনেকে অনেক বিত্তবৈভবের মালিক বনে গেছেন বলে জানা যায়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
