ডেক্স রিপোর্ট : ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে উত্তরা পশ্চিম থানার করা মামলায় বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান আদালতে দায় স্বীকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আবেদন করেও জবানবন্দি দেননি। তবে এই মামলার অপর আসামি গৃহকর্মী মোছা. সুফিয়া খাতুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত আসামির সুফিয়ার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিভিন্ন মেয়াদের দিনের রিমান্ড শেষে আসামিদের আদালত হাজির করেন পুলিশ। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া। তবে বিচারকের খাস কামরায় গিয়ে সাফিকুর জবানবন্দি দিতে অস্বীকার করেন। অপর আসামি সুফিয়া জবানবন্দি দেন। বিচারক তার রেকর্ড করেন। এরপর উভয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার এতথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় উত্তরা ৯ নং সেক্টরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করেন উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে এই মামলায় বিমানের সাবেক এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
গত ১০ ফেব্রুয়ারি পরে বিচারক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমানের পাঁচ ও তার স্ত্রী বিথীর সাত দিন এবং দুই গৃহকর্মী রুপালী খাতুনের পাঁচ, মোছা. সুফিয়া বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
