গোপনে পরিবার নিয়ে দেশত্যাগ করলেন বেবিচকের সহকারী পরিচালক (এভসেক অপস) শহীদুল ইসলাম :

ডেস্ক রিপোর্ট: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেবিচকের অধীনে কর্মরত সহকারী পরিচালক (এভসেক অপস) মো: শহীদুল ইসলাম গত ঈদুল আযহার আগে থেকে কর্মস্থলে কর্তৃপক্ষের বিনাঅনুমতিতে অনুপস্থিত রয়েছেন। কর্তৃপক্ষ তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করে বন্ধ পাচ্ছেন। তিনি কর্তৃপক্ষের সাথে কোন প্রকার যোগাযোগ করেননি। কিন্তু বিশ্বস্থ সূত্রে জানাযায় যে, তিনি গত ঈদুল আযহার আগেই স্ত্রী- সন্তান নিয়ে গোপনে দেশত্যাগ করেছেন। কারণ হিসাবে জানা যায় তিনি জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডার ছিলেন ।তিনি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখহাসিনার এলাকার লোক হওয়ায় প্রভাব খাটিয়ে চাকুরী নিয়েছিলেন।
তিনি ১১ বছর দাপটের সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর নাম ভাংগিয়ে চাকুরীকালে অনেক অনিয়মের হোতা। বর্তমান সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষনার সাথে সাথে তিনি সেইফ এক্সিজ নিয়ে গোপনে দেশত্যাগ করলেন। বেবিচকের অধীনে ঈশ্বরদী বিমানবন্দরে কর্মরত উপ পরিচালক ( এভসেক ট্রেনিং এন্ড সার্টিফিকেশন) স্বৈরাচার হাসিনার বোন পরিচয় দান কারী রাশিদা সুলতানার সাথে মিলে এই শহীদুল ইসলাম বিএনপি ঘরানার অনেক কর্মকর্তা / কর্মচারীকে প্রমোশন বন্ধ, ঘন ঘন অকারণে বদলী সহ নানাভাবে হয়রানী করতেন । জানা যায় দেশত্যাগের আগে তিনি তার জিবি ফান্ডের পুরো টাকা উত্তোলন করে নিয়ে যান যা মানি লন্ডারিংয়ের সামিল।