জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর অবশেষে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু

ডেক্স প্রতিবেদন : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার  দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অর্থাৎ ১৫ ডিসেম্বর শুক্রবার  চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক মেয়রের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। নওফেল আরও জানান, শুক্রবার বাদ আসর লালদীঘির ময়দানে মহিউদ্দিন চৌধুরী জানাজা অনুষ্ঠিত হবে।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাকে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের এমডি ডা. লিয়াকত আলী খান  রাত সাড়ে ৯টায় জানান, মহিউদ্দিন চৌধুরীর অবস্থা খুবই সংকটাপন্ন।