জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মেয়র আনিসুল হক : শারীরিক অবস্থার আবারও অবনতি

স্টাফ রিপোর্টার : লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। তাকে  অাবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশে থাকা তার আত্মীয়স্বজনরা লন্ডনে চলে গেছেন বলেও জানা গেছে। মেয়রের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে তার মৃত্যুর গুনেজন ওঠতে যাচ্ছে। তবে এখনই মিডিয়ায় তা বলতে চাচ্ছেন না তার ব্যক্তিগত সহকারি। মিজানুর রহমান বলেন,  হঠাৎ করে আবার মেয়র সাহেবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। এখনো পর্যন্ত তিনি ভ্যান্টিলেশন অবস্থায় রয়েছেন। এটা বলা যায়, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে ওনার সর্বশেষ অবস্থা সম্পর্কে আমি নিশ্চিত নই। মেয়রের মৃত্যুর গুঞ্জন শোনা যাচ্ছে জানালে তার ব্যক্তিগত সহকারী বলেন, এখনই সেভাবে মিডিয়াকে বলতে চাচ্ছি না। কারণ সর্বশেষ অবস্থা সম্পর্কে জানি না। শুধু জানি তার অবস্থার অবনতি হচ্ছে। মেয়ের সন্তানের জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ৬৫ বছর বয়সী আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। লন্ডনের একটি হাসপাতালে গত আগস্ট থেকে তিনি চিকিৎসাধীন। এরপর থেকে তিনি সাড়ে তিন মাস ধরে অজ্ঞান অবস্থায় ছিলেন তিনি। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা গেছেন এবং মারা যাননিএমন কথা ভাসছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। মঙ্গলবার রাত ১১টা ১১ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা আগে নিজ ফেসবুক একাউন্টে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না লিখেছেনআবদুল্লা ফোন করে খবরটা দিল: আমাদের উভয়ের বন্ধু সতীর্থ, ঢাকা সিটি কর্পোরেশন (🙂 এর মেয়র আনিসুল হক মারা গেছেন। এত প্রাণবন্ত, জীবন্ত একটা মানুষ নাই ভাবতেই পারছি না। মেয়রের মৃত্যুতে মান্না গভীর শোক প্রকাশ করেন পোস্টটির মাধ্যমে। তিনি লিখেছেন, ভাবি এবং সন্তানসন্ততি সহ পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা। হুবহু এই পোস্ট নিজ ফেসবুকে পোস্ট দিয়েছেন রাশেদ কামাল নামের একজন। এদিকে, রাত সোয়া এগারটার দিকে মান্না পোস্টটি সংশোধন করে লিখেন– SA Tv খবর দেখে আবদুল্লা আমাকে জানিয়েছিল। হাসানসহ আমরা যারা একসাথে পড়তাম সবাই ভুল বুঝেছিলাম। তবুও মনে করি কাজটা ঠিক করিনি। আমি আন্তরিক ভাবে দু: প্রকাশ করছি। ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট ফোরামের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময় নিজ ফেসবুক একাউন্টে লিখেছেনঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক মারা গেছেন মর্মে ভাইরাল হওয়া তথ্যটি রীতিমত গুজব, অজ্ঞতা, নয়তো মিথ্যাচার। আনিসুল হকের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে তাঁর পরিবার জানিয়েছেন। তন্ময় আরও লিখেছেনআশাকরি এই ধরনের গুজব থেকে আপনিও সতর্ক হবেন এবং আপনার বন্ধুদের সতর্ক বার্তা জানাবেনসাংবাদিক আলী আসগর সালেহী নামক ফেসবুক আইডিতে পোস্ট দেয়া হয়েছে– # শোক_সংবাদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা গেছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লন্ডনের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন