
ডেস্ক রিপোর্ট: টরন্টোর ডাউনটাউনে জমে উঠেছিল এক বিশাল আয়োজন। বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের দুই মেয়ের বিয়ে সেখানে সম্পন্ন হয়েছে দারুণ আভিজাত্য আর আড়ম্বরের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন ছয় শতাধিক অতিথি।
কথা বললে সবাই একই তথ্য দিচ্ছিলেন অধিকাংশ অতিথিই ছিলেন দুই কানাডিয়ান বরপক্ষের পরিবার-বন্ধুবান্ধব। প্রবাসী টিভিও সেটা নিশ্চিত করেছে।
বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন সদ্য কানাডায় নিযুক্ত হাই কমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, টরন্টো কনস্যুলেটের কনসাল জেনারেল, বিমানের টরন্টো অফিসের কয়েকজন কর্মকর্তা, আর সচিব নাসরীন জাহানের অল্প কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় ও মেয়েদের বন্ধু।
সব মিলিয়ে অনুষ্ঠানটা ছিল মার্জিত, জমকালো। এ বিয়ে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
