ড্রোন উড্ডয়ন সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপকরণ

ডেস্ক রিপোর্ট: এতদ্বারা সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ১৫.০২.২০২৬ তারিখ পর্যন্ত সাধারণভাবে সারাদেশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হলো।

(১) এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রযোজ্য হবে না;

(২) সরকরি/বেসরকারি ব্যক্তি/সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত ইভেন্টের সম্প্রচার প্রয়োজনে যতারীতি বেবিচক বরাবর আবেদন পূর্বক সংশ্লিষ্ট সকল এজেন্সির ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে উড্ডয়নের অনুমতি প্রদান করা হবে এবং

(৩) উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোন ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ এর ২৪ ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে।