ঢাকা কাস্টমস হাউজ : আমদানি কার্গোতে জাতীয় গোয়েন্দা সংস্থার পৃথক পৃথক অভিযানে ৫ শতাধিক ল্যাপটপ , নিষিদ্ধ ক্রীম, ইলেকটিক সিগারেট জব্দ : প্রায় ৭ কোটি টাকার রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো টার্মিনালে গত ৪ দিনে জাতীয় গোয়েন্দা সংস্থার পৃথক পৃথক যৌথ অভিযানে আমদানি নিষিদ্ধ মানব ব্যবহারের ক্রীম, ইলেকট্রিক সিগারেট এবং ৫ শতাধিক ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব পণ্য মিথ্যা ঘোষণায়  দুই প্রভাবশালী সিএন্ডএফ ব্যবসায়ী আমদানি করে বলে গোয়ন্দা সূত্র জানায়। গোয়েন্দা সংস্থা এ সব পণ্য আটক করে অতিরিক্ত প্রায় ৭ কোটি টাকার রাজস্ব আদায় করেছেন। অভিযানে সহায়তা করে কাস্টমস কর্তৃপক্ষ।জব্দকৃত পণ্যের এ্যারোবিল নম্বরসমূহ- এসটিইউ ডেল আটার জিলা- ঢাকা প্রেসিডেন্ট হিমেল ৭৮০-৩০০৬-৯৫৩৫/১০৯ দোবা্ই ৭৮০-৩০০৬-৯৫২৪/৯৭ দুবাই-৭৮০-৩০০৬-৯৫৫১/৮৫
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, এ সব পণ্য মিথ্যা ঘোষণায় ইফ্ফাত এন্টারপ্রাইজের আমদানি করে। এর মধ্যে গত ১১ ডিসেম্বর ৪৮২টি ল্যাপটপ,,গত ১৪ ডিসেম্বর ১২৬২ কেজি নিষিদ্ধ ক্রীম, ১৫ ডিসেম্বর ১৬৪০ কেজি ক্রীম, ১৪০ কার্টন ইলেকট্রিক সিগারট এবং গত ১০ ডিসেম্বর ৪২ টা ল্যাপটপ, ১২০০ কেজি ক্রীম জব্দ করা হয়। এ সব পণ্য সিএন্ডএফ ব্যবসায়ী ইফ্ফাত এন্টারপ্রাইজের নামে আমদানি করে।
গোয়েন্দা সূত্র জানায়, এই দুই ব্যবসায়ীর একাধিক সিএন্ডএফ লাইসেন্স রয়েছে। গোয়েন্দা সংস্থা এসব খতিয়ে দেখছে।

বিমানবন্দর গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দুবাই থেকে আগত Solit Air-এর একটি কার্গো বিমানে আমদানিকৃত দুইটি শিপমেন্টে তল্লাশি চালানো হয়। এ সময় কার্গোর ভেতর থেকে ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্টস পণ্য এবং ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়।