ঢাকা কাস্টমস হাউজ : গ্রুপ-৬ এর রাজস্ব কর্মকর্তা আলামিন অবশেষে বদলি

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজে গ্রুপ-৬-এ রাজস্ব কর্মকর্তা আলামিন ভুইয়া একাই একশ ’শিরোনামে একুশে বার্তায় সংবাদ প্রকাশের পর ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষের টনক নড়েছে। তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে তাকে সরিয়ে একজন সৎ কর্মকর্তাকে গ্রুপ-৬-এ পদায়ন করা হয়েছে। গত সোমবার এ রদবদল করা হয়।
এ দিকে কুরিয়ার শুল্কায়নে ১৯ নিষিদ্ধ সিএন্ডএফ ব্যবসায়ি এখনও বহাল। এর মধ্যে উত্ত্রবংগ-দক্ষিনবংগ ২ ব্যবসায়ি মাসতুত ভাই। এরা ভুয়া ডকুমেন্টে পণ্য খালাস করছে বলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এসটি, ক্যাশিয়ার মেহেদী হাসান, ডিসির সিপাই সিরাজ দুই নম্বরি কারবারিদের পণ্য খালাসে সহায়তা করছে বলে ব্যবসায়িরা বলে বেড়ান। এই মেহেদী আবার কাস্টমসের একজন অফিস সহায়কের লোক বলে জানা যায়। ডিসির অফিসে ফাইল বাড়ে সিরাজের ইনকাম বাড়ে।