দুর্নীতি বিরোধী কমিটির বিস্মৃয় প্রকাশ : ২৪ ঘন্টার মধ্যে বেবিচকের প্রধান প্রকৌশলীকে গ্রেফতারের আল্টিমেটাম : দুদক চেয়ারম্যানের কাছে সিভিল এভিয়েশনের দুর্নীতির তথ্য প্রমান হস্তান্তর

অনলাইন ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. এম এ মোমেনের কাছে সিভিল এভিয়েশনের হাজার কোটি টাকার লুট করার তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ পেশ করেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে এই তথ্য প্রমাণ জমা দেওয়া হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কমিটি। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বিস্মৃয় প্রকাশ করা হয়।এটিএন নিউজ তা ফলাও করে প্রচার করে।
এ নিয়ে আমাদের সময় পত্রিকায়ও ‘বিভাগীয় মামলা নিষ্পত্তি, দায়িত্ব প্রদান, ফের ওএসডি বেবিচক কর্মকর্তা’ শিরোনামে গত ২৬ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদকের ৪টি মামলার অভিযুক্ত আসামি হাবিবুর রহমান গং, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ক‍্যাশিয়ার সাইফুজ্জামান চুন্নু গং ও মালয়েশিয়ার মানব পাচারের ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎতের মূল আসামি গোলাম মাওলা গংদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
জমা দেওয়ার সময় প্রতিনিধি দলে ছিলেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সহ সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, জাতিসংঘের সাবেক বিচারক ড. মো. শাহজাহান সাজু, অধ্যাপক সৈয়দ মো. সামছুদ্দিন, এড. হুমায়ুন কবির ভুঁইয়া, কর্নেল(অব.) ড. প্রকৌশলী আনোয়ার সহ শতাধিক নেতারা