বিএনপি ইউকে সভাপতি আব্দুল মালেকের দেশে আগমন: শাহজালাল বিমানবন্দরে ব্যাপক সংবর্ধনা, সরকার পতনের আন্দোলনে আহতদের চিকিৎসায় সাহায্য-সহযোগিতার ঘোষণা

স্টাফ রিপোর্টার : বিএনপির ইউকে সভাপতি মো. আব্দুল মালেক দেশে ফিরেছেন। ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এসভি-৮০৮ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

 

বিমানবন্দরে তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরের প্রবেশপথসহ ভিআইপি কর্ণার লোকে লোকারণ্য হয়ে যায়, তাকে একনজর দেখার জন্য, অর্ভথ্যনা জানানোর জন্য বিমানবন্দর যেন জনসমুদ্রে পরিণত হয় । আব্দুল মালেক বিমান থেকে নেমে আনুষ্ঠানিকতা শেষে সংবর্ধনাস্থলে এসে বিগত স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন সেই আহত পরিবারগুলোকে সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করেন।