বিমান : পরিচালক ফ্লাইট অপারেশন পদে আওয়ামী দোসরদের পদায়নের পায়তারা !

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিমানে আওয়ামী দোসররা এখনও বহাল তবিয়তে। তারা এখন বোল পাল্টাচ্ছে। নব্য বিএনপি-জামায়াত সাজছে। তারা আবার প্রাইজ পোস্টিং নেয়ার জোরালো তদবির করছে, পায়তারা করছে। বিমানের ‘পরিচালক ফ্লাইট অপারেশন’ (ডিএফও) পদে আওয়ামী দোসর- যারা পতিত সরকারের প্রধানমন্ত্রীর ফ্লাইটে দায়িত্ব পালন করতেন তারাই ওই পদে বসার জোরালো তদবির করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পরিচালক ফ্লাইট অপারেশন পদ থেকে সিদ্দিকুর রহমান পিআরএল-এ গেছেন গত ৮ অক্টোবর। এই কাংক্ষিত পদে পদায়ন করার জন্য ক্যাপ্টেন ইশতিয়াক এবং ক্যাপ্টেন তাসনিম জোরালো তদবির করছেন। এ্রা দুজনই আওয়ামী দোসর। গত সরকারের আমলে দোর্দন্ড প্রতাপে রাজত্ব করেছেন। এরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইট অপারেট করতেন বলে জানা যায়। এরাই আবার ড. ইউনুসের ফ্লাইট অপারেট করার পায়তারা করছেন। এটা নিারপত্তার জন্য হুমকি বলে অনেকে মনে করেন। বিমান কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন- এমনটাই প্রত্যাশা অনেকের।