বেবিচকের নয়া চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক

স্টাফ রিপোর্টার : এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বেবিচকের নয়া চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন। ঘুরেফিরে এ নামটি আসছে। বেবিচকে এ নামটি অনেকে বলে বেড়াচ্ছে। কিন্ত এখনও এ সংক্রান্ত কোন প্রঙাপন জারি করা হয়নি।
২৯ জুন রোববার হয়তো এ সংক্রান্ত প্রঙাপন জারি করা হতে পারে। এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক বিএসপি জিইউপি এনডিসি এএফডব্লিউসি এসিএসসি পিএসসি এয়ার অধিনায়ক বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি , কুর্মিটোলায় কর্মরত। তাকে প্রেষণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার প্রক্রিয়া চলছে।
গত বৃহস্পতিবার হঠাৎ করেই বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কবীর ভুইয়াকে বদলি করে তাৎক্ষণিক জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রঙাপন জারি করা হয়। ওই প্রঙাপনে নতুন করে কাউকে বেবিচকের চেয়ারম্যানের দাযিত্ব দেয়া হয়নি। মনজুর কবীর ভুইয়াকে বদলি করে যখন প্রঙাপন জারি করা তখন তিনি কক্সবাজার বিমানবন্দরে সেমিনারে ব্যস্ত সময় পার করছিলেন। এর দুদিন আগে তিনি সরকারি সফর শেষে দেশে ফিরেন।