স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ পদে বিমান বাহিনীর আরেক গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে নতুন নিয়োগ দেয়া হয়েছে।
মো. আহসান হাবীবকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের নতুন পরিচালক করা হয়েছে।
একইসঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারি কেলেংকারিতে জড়িয়ে পড়ায় এবং এ সংক্রান্ত উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি সদস্য ফ্লাইট সেফটির নজরে এলে আহসান হাবিবকে বেবিচক থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়।
তাকে বেবিচক থেকে প্রত্যাহারের আগে বেশ কিছুদিন তিনি বেবিচকে অফিস করতেন না বলেও সূত্র জানায়। একাধিক বিমানবালার সাথে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলেও সূত্র জানায়। উত্তরাতে তার স্ত্রী তার পরকীয়ার বিষয়টি ধরে ফেলার পর তা ফাস হয়ে যায় এবং থানা পর্যন্ত গড়ায়। এ যেন বেবিচকের সাবেক পরিচালক ফ্লাইট সেফটি জিয়ার মতো ঘটনার জন্ম দিল। জিয়ার সাথে অভিনেত্রী শমী কায়সারের সাথে বন্ধুত্বের বিষয়টি বেবিচকে বেশ চাউড় হয়ে পড়েছিল।
