স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কতর্ৃৃপক্ষ- বেবিচকের শাহজালাল বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে আওযামী দোসরদের ঘনিষ্ঠ, আত্মীয়-স্বজনের প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত লাউন্ঞ, দোকানপাট, বিঙাপনি সংস্থা বরাদ্দ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই শমী কায়সারের প্রতিষ্ঠান ধানসিড়ির নামে বরাদ্দকৃত লাউন্ঞ বরাদ্দ বাতিল করা হয়েছে। শমীর সাথে অভিনেতা মাহফুজের নকশিকাথা প্রতিষ্ঠানের নামেও বরাদ্দকৃত লাউন্ঞও বরাদ্দ বাতিল করা হয়েছে।
কিন্ত অন্যান্য আওয়ামী দোসর, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত লাউন্ঞ, দোকানপাট , বিঙাপনি বিলবোর্ড এখনও বাতিল করা হয়নি।
শমী কায়সারের লাউন্ঞ বাতিল ছিল সময়ের দাবি। শমী গত সরকারের আমলে আওয়ামী দোসর ও পরিচালক ফ্লাইট সেফটি জিয়ার বান্ধবী হিসেবে শাহজালাল বিমানবন্দরে বিশালাকারে লাউন্ঞ বরাদ্দ পান এবং বেবিচকের বিভিন্ন প্রচারণা অনুষ্ঠান প্রচারের নামে গত ১৫ বছরে শমী-মৃনাল বেবিচকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে দুদক তদন্ত করছে।
অভিনেতা মাহফুজকে শমীর সাথে ভিকটিমাইজ করা হয়েছে। অভিনেতা মাহফুজ আওয়ামী দোসর নন। আর তার শ^শুর জিএম কাদেরের প্রভাবেও প্রভাবিত না। জিএম কাদের যখন বিমানমন্ত্রী সে সময়ে অভিনেতা মাহফুজ শাহজালাল বিমানবন্দরে লাউন্ঞ বরাদ্দ পাননি। জিএম কাদের মন্ত্রিত্ব ছাড়ার পর তিনি একজন পেশাদার অভিনেতা হিসেবে তার ব্যক্তি ইমেজে তার প্রতিষ্ঠান নকশিকাথার নামে শাহজালাল বিমানবন্দরে লাউন্ঞ বরাদ্দ পেয়েছেন। অভিনেতা মাহফুজ একজন পেশাদার অভিনেতা হিসেবেই সমাজে প্রতিষ্ঠিত ও প্রভাবিত। তিনি কোন রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত নন, কখনও কোন কালে কোন রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন না। তার শ^শুর জাপার চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও তিনি কখনও জাপার রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন না।। তিনি কখনও তার শ^শুরের নাম ভাংগিয়েও চলেননি। তাহলে কেন তাকে আওয়ামী দোসরদের সাথে একাতারে কাতারবন্দি করে তার স্বচ্ছ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয়া হলো? প্রশ্ন ওঠেছে- অভিনেতা মাহফুজ কি তাহলে শমীর সাথে ভিকটিমাইজের শিকার হলেন?
এ মুহূর্তে বেবিচক চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি ২৪ জুন দেশে ফিরবেন। চেয়ারম্যানের অনুপস্থিতে কে বা কারা অভিনেতা মাহফুজের প্রতিষ্ঠান নকশিকাথার নামে বরাদ্দকৃত লাউন্ঞ বাতিল করলো?
তাহলে কেন আওয়ামী দোসর, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত লাউন্ঞ, দোকানপাট, বিঙাপনি সংস্থা বরাদ্দ বাতিল করা হলো না? আওয়ামী নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ আওরংগ’র দুটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত দোকানপাট, যাত্রী ল্যাগেজ রিপ্যাকিং এরিয়া কেন বরাদ্দ বাতিল করা হলো না? এবারও কি আওয়ামী দোসরদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত লাউন্ঞ, বিঙাপনি বিলবোর্ড, দোকানপাট বরাদ্দ নবায়ন করা হবে?
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
