বেবিচক : অবশেষে ২ মেম্বার বদলি, আরো ২ জন বহাল

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অবশেষে ২ জন মেম্বারকে বদলি করা হয়েছে। ২ জন মেম্বার এখনও বহাল।
মেম্বার প্লানিং এন্ড অপারেশন (অপস) এয়ার কমোডর আবুল ফজল মোহাম্মদ আতিকুজ্জামানকে বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। বিমান বাহিনী থেকে এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানকে বেবিচকে মেম্বার প্লানিং এন্ড অপারেশনে বদলি করা হয়েছে।
অন্যদিকে মেম্বার ফ্লাইট স্ট্রান্ডার্ড এন্ড রেগুলেশন্স ( এফএসআর) এয়ার কমোডর শাহ কাওছার আহমদকে বেবিচক থেকে বদলি করে বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। বিমান বাহিনী থেকে গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলমকে বেবিচকে ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন্সের দায়িত্ব দেয়া হয়েছে।
গত ১ সেপ্টেম্বর এ রদবদলের প্রঙাপন জারি করা হয়েছে। প্রঙাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ মামুন শিবলি।
এ দিকে মেম্বার এডমিন এবং মেম্বার অর্থ এখনও বেবিচকে বহাল। তাদের বদলির জন্য বেবিচক কর্মচারিরা ব্যানার টাংগিয়ে দিয়েছে এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।