স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান গত ২০ মার্চ সর্বশেষ অফিস কার্যদিবস শেষ করেছেন। প্রথাগতভাবে তার লাস্ট অফিস কার্যদিবস ছিল ২৩ মার্চ। কিন্ত ২০ মার্চের পর ২২ ২৩ পর পর দুদিন সরকারি ছুটি থাকায় তিনি ২০ মার্চ লাস্ট কার্যদিবসে অফিস করে সবার থেকে বিদায় নিয়েছেন। বেবিচক কর্তৃপক্ষ ২৩ মার্চ থেকে বেবিচকের প্রধান প্রকৌশলীর পদ শূন্য বা খালি ঘোষণা করেছেন।
এখন প্রশ্ন হলো বেবিচকে পরবর্তী প্রধান প্রকৌশলী কে? বেবিচক কর্তৃপক্ষ ৪ প্রকৌশলীর নাম তালিকাভুক্ত করে বিমান মন্ত্রণালয়ে দাপ্তরিকভাবে প্রেরণ করেছে। মন্ত্রণালয় আবার তা যাচাই-বাছাই করার জন্য অর্থাৎ দুদকে কার নামে কয়টি মামলা আছে, অভিযোগ তদন্তাধীন আছে-তা যাচাই-বাছাই করে দুদকে পাঠানোর জন্য। কিন্ত গত ১০ কার্যদিবসেও তা মন্ত্রণালয়/বেবিচকে এসে পৌছায়নি।
২৩ মার্চ থেকেই বেবিচকে প্রধান প্রকৌশলীর পদটি খালি রয়েছে। আলোচনায় আসছে প্রকল্পের ২ প্রকৌশলী- যাদের বিরুদ্ধে অবৈধ পদে পদায়ন ও পদোন্নতি প্রদান এবং ভুতাপেক্ষ তারিখ থেকে সিনিয়রটি কাউন্ট করে পদোন্নতি প্রদান করা। আর সদ্য পিআরএল-এ যাওয়া প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের ৪ মামলা হয়েছে এবং তার দেশত্যাগে আদালত নিষেধাঙ্ঘা জারি করেছেন। আরেকজনের বিরুদ্ধে দুদকের মামলা ফাইনাল রায়ের অপেক্ষায় আছে। যদিও বেবিচকের তদন্তে মামলাটি মিথ্যা বলে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে।
এখন প্রশ্ন কর্তৃৃপক্ষ কাকে এই পদে বসাবেন-এ নিয়ে কর্তৃৃপক্ষকে ভাবিয়ে তুলেছে।
এরমধ্যে আরেকজন সিভিল প্রকৌশলীর গত ২৭ মার্চ ডিপিসি করে তত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তাকে একটিং প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেবার কথাও শোনা যায়।
এ দিকে সদ্য পিআরএল-এ যাওয়া প্রধান প্রকৌশলীও হাল ছাড়েননি।্ তিনি নাকি মন্ত্রণালয় টু উপদেষ্টা পাড়ায় তদবিরে ব্যস্ত । ইতিমধ্যেই নাকি তিনি মন্ত্রণালয় চীফ এবং সংশ্লিষ্ট এক উপদেষ্টার স্মরণাপন্ন হয়েেছন।
বেবিচকের প্রধান প্রকৌশলীর পদে জনবল পদায়ন নিয়ে রাজনৈতিক প্রভাবও নাকি শুরু হয়েছে। সবার এসিআর পুংক্ষানুপুংক্ষ বিশ্লেষণ করা হচ্ছে। এখন সময়ই বলে দেবে কে হচ্ছেন বেবিচকের পরবর্তী প্রধান প্রকৌশলী। তবে এ ক্ষেত্রে বেবিচকের প্রভাবশালী দু মেম্বারের প্রভাবের কথাও শোনা যায়। এরমধ্যে একজন আান্ঞলিকতার দিকে নজর দিচ্ছেন বলেও শোনা যায়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
