বেবিচক : দুই প্রকৌশলীকে আটকে দিল ইমিগ্রেশন, ফেটে যেতে পারলেন না : বেবিচকের প্রধান প্রকৌশলী কি আব্দুল মালেক না জাকারিয়া : ঘরের ছেলে ঘরে

স্টাফ রিপোর্টার : দুদকে মামলা থাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ( বেবিচক) সিভিল ডিভিশনের দুই তত্বাবধায়ক প্রকৌশলীকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ। ফলে তারা কারিগরি পরিদর্শনের জন্য অস্ট্রেলিয়া যেতে পারলেন না। তবে এ সফরে গেলেন সদস্য অপারেশন -প্লানিং এবং সদস্য অর্থ।
এই ২ প্রকৌশলীর ফেটে যেতে কোন বাধা ছিল না, কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় এদের বিদেশে যেতে অনুমোদন দেয়, ভিসা হয়, টিকিটও কনফার্ম হয়। কিন্ত শেষাবধি তারা যেতে পারলেন না। কাল হয়ে দাড়ালো দুদকের চলমান দুর্নীতির মামলা। ফলে তারা মনে কষ্ট নিয়ে বিমানবন্দর থেকে ফিরে আসেন।
এদিকে ৬ মাসের জন্য প্রকৌশলী জাকারিয়াকে চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী করা হলেও তার রুমে আসছেন সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, তাকে ব্রীফ করছেন , পরামর্শ দিচ্ছেন। প্রায়ই তিনি প্রধান প্রকৌশলীর অফিসে অবাধে আসছেন, বসছেন, ব্রীফ করছেন, পরামর্শ দিচ্ছেন–এটা নাকি একটা রুটির ওয়ার্কে পরিণত হয়েছে।
অনেকে জানান ৬ মাসের চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলী জাকারিয়া সাবেক প্রধান প্রকৌশলী আব্দুুল মালেকের খালাত ভাই। তাকে পরামর্শ দিয়েই নাকি এ পর্যন্ত টেনে এনেছেন, এখন আবার তার রুমে এসে তাকে শলা পরামর্শ দিচ্ছেন কিভাবে প্রধান প্রকৌশলীগিরি করতে হয়। কিভাবে সামলাতে হয়।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেকের বিরুদ্ধে দুদকে ৪ মামলা চলমান।
ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন: বেবিচকে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। এরমধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগের ক্যাডার বলে জানা যায়। তাকে আপত্তি সত্বেও পদোন্নতি দেয়া হয়েছে, তার পদাবনতির দাবি ওঠলেও তাকে পদাবনতি না করে তার পুরনো জায়গায় ফিরিয়ে নেয়া হয়েছে।
আরেকজন ঘরের বাইরে ছিলেন দীর্ঘদিন। একটি বড় অভিযোগে তাকে ঘরের বার করা হয়। দীর্ঘদিন ঘরের বাইরে, এরপর ঢাকার বাইরে, পরে আবার ঢাকায় ফেরত, পদোন্নতি, । এখন আপন ঘরে।