স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীন দেশের প্রধান ৪ বিমানবন্দরের ( শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, শাহ আমানত বিমান বন্দর, যশোর বিমান বন্দর এবং কক্সবাজার বিমান বন্দর) নিরাপত্তার কাজে নিয়োজিত ১ হাজার ৪৫০ জন বিমান বাহিনীর সদস্য’র ডিউটি এবং বেতন-ভাতা নিয়ে আাপত্তি উঠায় এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ অনাপত্তি প্রদান করে এক প্রঙাপন জারি করেছে।
ইন এইট টু সিভিল পাওয়ার-এর আওতায় এ প্রঙাপন জারি করা হয়েছে।
বিএসআর বিধি ৭৩ অনুসারে এ ভাতা প্রদান করা হবে।
এ খাতে সরকারের নিকট হতে কোন বাজেট বরাদ্দ্ দায়ী করা যাবে না।
গত ৯ মার্চ/২৫ এ প্রঙাপন জারি করা হয়। এতে সই করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আলী বিন হাসান। যার স্মারকনং-০৭.০০.০০০০.১৭৪.৩১.০১১.২২.৩০ তারিখ ৯ মার্চ ২০২৫ খ্রি:।
এর আগে গত ০১.০১.২০২৫ তারিখে এ ব্যাপারে বেবিচক থেকে এক দাপ্তরিক চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর স্মারক নং-৩০.০০.০০০০.০২৬.৩৩.০০৩.২২-০৩ তারিখ: ০১.০১.২৫ খ্রি:।
প্রঙাপনের শর্তে বলা হয়েছে, যারা প্রেষণে নিয়োজিত তারা বেবিচক থেকে এ ভাতা পাবেন না। আর বেবিচক কর্তৃপক্ষ এ ভাতা দিতে অপারগ হলে এর দায়দায়িত্ব বেবিচককে নিতে হবে। ২০২৪-২৫ অর্থ বছরের জন্য এ ভাতা প্রযোজ্য হবে বলে প্রঙাপন শর্তারোপ করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন এক বেবিচক কর্মকর্তা। তিনি জানান, বেবিচকের নিজস্ব তহবিল থেকে বিমান বাহিনীর ১৪৫০ সদস্যকে এ ভাতা প্রদান করা হবে।
তবে বিমান বাহিনী থেকে এই ১৪৫০ সদস্য বেতনভাতা পাবেন কিনা- তা প্রঙাপন শর্তারোপ করা হয়নি।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
