বেবিচক : পতিত সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর আপন ভাগিনা সেমসুর নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম ৯ দিনের ফেট সফরে ইতালীতে, সাথে গেলেন ইএম-১-এর সহকারি প্রকৌশলী মেহেদী আল মিজান

স্টাফ রিপোর্টার : পতিত স্বৈরাচারের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নূরুল ইসলাম ওরফে নূরু মোল্লার আপন ভাগিনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের সেমসুর নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম ফেটে (কারিগরি পরিদর্শন/কেনাকাটা) রানওয়ের সুইপার কেনাকাটায় ৯ দিনের সফরে এখন ইতালীতে। সাথে গেলেন ইএম-১-এর সহকারি প্রকৌশলী মেহেদী আল মিজান। ইমপ্লাইড ইমপ্রেশনের কর্নধার মতুর্জা তার খরচে এই দুই কর্মকর্তাকে ৯ দিনের সফরে ইতালী নিয়ে গেছেন বলে বেবিচক সূত্রে জানা যায়। ১০ ডিসেম্বর তারা দেশে ফিরবেন। বিভিন্ন এয়ারপোর্টের রানওয়ের সুইপার কেনাকাটার জন্য এ ফেট টীম ইতালি গেছেন।
এ সফরে সেমসুর আর কোন কর্মকর্তাকে নেয়া হয়নি।পরিচালক  সেমসু  মোয়াজ্জেম  হোসেন ২৬ নভেম্বর  পিআরএল-এ   যাওয়ায় তাকে  নেয়া হয়নি।
সেমসুতে কোটি কোটি টাকার ট্রলি চেয়ার কেনাকাটায় দুর্নীতি, বিমানের জেট ফুয়েল কেনাকাটায় দুর্নীতির তদন্ত ধামাচাপা পড়েছে বলে জানা যায়।
এসব দুর্নীতির তদন্ত না হওয়া , আওয়ামী দোসর নির্বাহী পরিচালকে বেবিচক থেকে বদলি না করে উল্টো তাকে ফেটে পাঠানো হলো রানওয়ের সুইপার কেনাকাটার জন্য। এ কেনাকাটায়ও দুর্ণীতির কথা শোনা যায়। তদন্ত করলেই থলের বিড়াল বের হয়ে আসবে।
এ দিকে ফেটে সফর করে এসেছেন আওয়ামী দোসর মেম্বার অর্থ। এবার ফেট সফরে যাচ্ছেন মেম্বার অপস।
সরকারি খরচে ফেট সফরে সরকারের নিষেধাঙা থাকার পরও বেবিচকে ফেট সফর বন্ধ হয়নি। এতে সরকারের কাড়ি কাড়ি টাকা করছ হচ্ছে।।