বেবিচক : প্রিডিপিসি বৈঠক, প্রকৌশলী হাবিবুর রহমানকেই প্রধান প্রকৌশলী করছে বেবিচক, শহিদুল আফরোজকে পাঠানো হচ্ছে ছুটিতে

স্টাফ রিপোর্টার : ১৯ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচকে প্রিডিপিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রকৌশলী হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর রুটিন দায়িত্বের প্রধান প্রকৌশলী শহিদুল আফরোজকে পাঠানো হচ্ছে ছুটিতে।
অনুষ্ঠেয় প্রিডিপিসি বৈঠকে বেবিচক চেয়ারম্যান উপস্থিত ছিলেন না বলে বৈঠক সূত্রে জানা গেছে। মন্ত্রণালয়ের কোন প্রতিনিধিও উপস্থিত ছিলেন না।
আগামী ২১ নভেম্বর আবার ডিপিসি বৈঠক বসবে। উক্ত বৈঠকে প্রকৌশলী হাবিবুর রহমানকে চুড়ান্তভাবে বেবিচকের পরবর্তী প্রধান প্রকৌশলী করার ঘোষণা আসছে।
১৯ নভেম্বরের প্রিডিপিসি বৈঠকে নেতৃত্ব দেন বেবিচকের সদস্য প্রশাসন, অন্য সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা যায়।