বেবিচক : বড়ুয়া প্রধান প্রকৌশলী হতে বাধা থাকলো না, আদালতের রায়

স্টাফ রিপোর্টার : রিট পিটিশন মামলা শুনানিতে হেরে গেছে বেবিচক কর্তৃপক্ষ। তত্বাবধায়ক প্রকৌশলী শুভাশীষ বড়ুয়া প্রধান প্রকৌশলী করার জন্য আদেশ প্রদান করেছেন আদালত, আর ৬ মাসের প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পালনকারি জাকারিয়াকে অবৈধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।
উল্লেখ্য, সিনিয়রকে ডিংগিয়ে জুনিয়রকে প্রধান প্রকৌশলী করায় অধিকার ক্ষুন্নের বিষয়টিকে সামনে এনে উচ্চ আদালতে রিট পিটিশন মামলা করেন তত্বাবধায়ক প্রকৌশলী শুভাশিষ বড়–য়া। দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে রায় প্রদান করেন।