স্টাফ রিপোর্টার : শাহজালাল বিমানবন্দরে কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ীদের থেকে বেবিচকের ভাড়া উঠানোর নামে লাখ লাখ টাকা আদায় করে আত্মসাত করায় গত ৩ সেপ্টেম্বর দুপুরের দিকে ৩০-৩৫ জন কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ীর তোপেরমুখে পড়েন সম্পত্তি বিভাগের উপপরিচালক (ডিডি) সাধন কুমার মোহন্ত। মেম্বার অপসের কক্ষে এ ঘটনা ঘটে। উত্তেজিত কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ীরা মেম্বার অপসের সামনেই ডিডি মোহন্তকে গালিগালাজসহ মারতে উদ্যত হয়। তবে বদলিকৃত মেম্বার অপসের নেতৃত্বে ঘটনা আর বেশিদূর এগুয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিমানবন্দরে কুরিয়ার সার্ভিসের ব্যবসার সাথে জড়িত ৩০-৩৫ জন ব্যবসায়ী গতকাল ৩ সেপ্টেম্বর তাদের থেকে ভাড়া বাবদ টাকা আদায় করে ব্যক্তিগতভাবে আত্মসাত করায় ডিডি সম্পত্তি মোহন্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মেম্বার অপসের অফিসে হাজির হন। এ সময় ডিডি মোহন্তকে ডেকে পাঠানো হয়। মোহন্তকে দেখে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে গালিগালাজ করতে থাকেন, এক পর্যায়ে মারতে উদ্যত হন। কুরিয়ার সার্ভিসের ব্যবসায়ীরা মেম্বার অপসকে জানান, আমাদের থেকে প্রতিষ্ঠানের ভাড়া বাবদ লাখ লাখ টাকা নিয়ে ডিডি মোহন্ত মেরে দিয়েছে। আমরা তাকে আমেরিকা স্বপরিবারে ভ্রমণের জন্য বিমান টিকিটিও দিয়েছি। কিন্ত এরপর তিনি আমাদের ব্যবসার ভাড়ার টাকা মেরে দিয়েছে, আমরা তার বিচার দাবি করছি। ডিডি মোহন্তর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াসে ব্যবসায়ীরা শান্ত হন।
ডিডি মোহন্ত আওয়ামী দোসরদের শাহজালাল বিমানবন্দরে লাউন্ঞ ও বিঙাপনি প্রতিষ্ঠান নবায়নের নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ ওঠেছে। ডিডি মোহন্ত শাহজালালে শমী কায়সারের ধানসিড়ি প্রতিষ্ঠান নবায়নের জন্য তার ম্যানেজারের থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানা যায়। ডিডি মোহন্তর সহযোগি সম্পত্তি বিভাগের মিজানুর রহমান ও আলামিন।
সংশ্লিষ্ট সূত্রমতে, ডিডি সাধন কুমার মোহন্তকে সম্পত্তি শাখা থেকে প্রত্যাহার করে ওএসডির প্রক্রিয়া চলছে। বদলিকৃত মেম্বার অপস ডিডি মোহন্তকে আসকারা দিতেন বলেও শোনা যায়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
