বেবিচক : রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ‘আইকাও’ স্বীকৃতপ্রাপ্ত এভিয়েশন সেফটি বিশেষজ্ঞ শফিউল আজমের এবারও পদোন্নতি আটকে দেয়া হলো: পদোন্নতি বোর্ডে কি সর্ষের মধ্যে ভুত!

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশের একমাত্র এভিয়েশন সেফটি বিশেষজ্ঞ বেবিচক কর্মকর্তা শফিউল আজমের পদোন্নতি আটকে দেয়া হয়েছে, এবারও বেবিচক পদোন্নতি বোর্ড তাকে পদোন্নতি বঞ্চিত করলো।রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ১০ যাবত পদোন্নতি বঞ্চিত শফিউল এবার আশা করছিলেন অন্তর্বর্তী সরকারের আমলে তিনি সুবিচার পাবেন, কিন্ত তিনি সুবিচার পেলেন না। যদিও তিনি মোস্ট সিনিয়র কর্মকর্তা। এবারও তাকে বেবিচক পদোন্নতি বোর্ড পদোন্নতির জন্য বিবেচনা করেনি।
বেবিচক সূত্রে জানা যায়, শফিউল আজম বাংলাদেশের একমাত্র নাগরিক যিনি আইকাও() এবং ইএসিএ() কর্তৃক এভিয়েশন সেফটি বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। তিনি ইতোমধ্যেই ইইউ’র পক্ষে ইইউ’র খরচে ভারত ও মালদ্বীপের সিভিল এভিয়েশন অথরীটিকে অডিট করেছেন এবং দেশগুলোকে তাদের সেইফটি স্ট্যান্ডার্ড মান আরো বৃদ্ধি করার ক্ষেত্রে করণীয় সম্বন্ধে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তিনি এককভাবে বাংলাদেশের এভিয়েশনের জন্য একাধিক গুরুত্বপূর্ন রুলস, রেগুলেন্স পদ্ধতি তৈরি করেছেন- যা সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। উক্ত রেগুলেশন প্রতিপালন করেই বাংলাদেশের এয়ার লাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করে আসছে।এমন একজন বিশেষজ্ঞ কর্মকর্তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে দীর্ঘদিন বিদেশ সফর, পদোন্নতি বঞ্চিতসহ বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যাতে তিনি বিদেশে চাকরি নিয়ে চলে যেতে বাধ্য হন।
এর আগেও তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। অভিজ্ঞ মহলের প্রশ্ন বেবিচক পদোন্নতি বোর্ডে কি সর্ষের মধ্যে ভুত দক্ষ অভিজ্ঞ কর্মকর্তাদের বার বার পদোন্নতি আটকে দিচ্ছে।