বেবিচক : সিডি-২-এ গাড়ি স্বল্পতা, মেরামত ও উন্নয়ন কাজের কাজের সাইট পরিদর্শনে প্রতিবন্ধকতা, কাজসমূহের সাইট পরিদর্শন ও গুণগত মান নিশ্চতায় অপারগতা প্রকাশ এক প্রকৌশলীর : প্রধান প্রকৌশলীকে দাপ্তরিক চিঠি

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশল ডিভিশন সিভিল ডিভিশন-২-এ দীর্ঘনি যাবত পরিবহন কাজে গাড়ি স্বল্পতা বিরাজমান। এর সুরাহা করছেন না কর্তৃপক্ষ। বরং সিডি-২-এর একটি গাড়ি ঢাকা মেট্রে-ঘ ১৭-১৯৮১ গাড়িটি অন্য দপ্তরে বরাদ্দ দেয়া হয়েছে। এর বদলে অন্য কোন গাড়িও সিডি-২-এ বরাদ্দ দেয়া হয়নি। ফলে যানবাহনের অভাবে সিডি-২-এর আওতাধীন সিএএবির প্রশাসনিক এলাকাসহ কাওলার, ঈর্শ^াল কলোনি, বনানী, তেজগাও এভিয়েশন ভবন ইত্যাদি বিস্তৃত এলাকার গুরুত্বপূর্ন মেরামত ও উন্নয়নমুলক চলমান কাজসমূহ সরেজমিন পরিদর্শন ও গুণগত মান নিশ্চিত করা সম্পূর্ন অসম্ভব হয়ে দাড়িয়েছে।
উল্লেখ্য, ১০ জন প্রকৌশলী সিডি২-এ কর্মরত থাকার পরও অত্র দপ্তরের আওতায় বর্তমানে কোন ধরনের যানবাহনের অস্তিত্ব নেই।
নাছিম আল ইসলাম নামের এক নির্বাহী প্রকৌশলী প্রধান প্রকৌশলী বরাবর এক দাপ্তরিক চিঠিতে জানান, সিডি-এর আওতাধীন সাইটসমূহের উন্নয়ন ও মেরামত কাজ পরিদর্শনে পরিবহন সুবিধা না থাকায় কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়, কার্যক্ষেত্রে ত্রুটিবিচ্যুতির দায় অথবা দীর্ঘসূত্রিতার দায়ভার বহন করবো না। অন্য প্রকৌশলীরাও আমার সাথে একমত পোষণ করছেন।