বেবিচক : সেমসুতে ‘পরিচালক’ হবার দৌড়ে ৩ জন : একজনের আবেদন মন্ত্রণালয়ে , আগামি সপ্তাহে ডিপিসি বৈঠক বসছে

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃৃপক্ষ-বেবিচকে সেমসুতে পরিচালক হবার দৌড়ে ৩ কর্মকর্তা দৌড়ঝাপ পাড়ছেন। এদের মধ্যে চলতি দায়িত্বের পরিচালক আব্দুল্লাহ কায়সার এগিয়ে আছেন। তিনি বেবিচক চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। চেয়ারম্যান মহোদয় তার আবেদন ফরওয়ার্ড করে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সচিব বরাবর প্রেরন করেছেন।
আরেকজন বেবিচক হেড কোয়ার্টারের সিএনএস প্রকৌশলী উপপরিচালক প্রশান্তও পরিচালক সেমসু হবার স্বপ্ন দেখছেন।
ভান্ডার ও কেনাকাটার দায়িত্বে নিয়োজিত উপপরিচালক করিম মোল্লাও সেমসুর পরিচালক হবার স্বপ্ন দেখছেন , হতে অনেকটা আশাবাদি। আগামি সপ্তাহে ডিপিসি বৈঠক বসছে বলে জানা যায়। গত মাসে করিম মোল্লা পদোন্নতি পেয়ে উপপরিচালক হয়েছেন।
এ ব্যাপারে তিনি জানান, বিষয়টি আমি জানি না।
চলতি দায়িত্বের পরিচালক সেমসু আব্দুল্লাহ কায়সারের সেল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।