বেবিচক : ৭ জনকে নির্বাহী প্রকৌশলী ২ জনকে তত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচকে সিভিল এবং ইএম বিভাগ মিলে ৭ প্রকৌশলীকে ‘নির্বাহী প্রকৌশলী এবং ২ জনকে তত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। ৭ নির্বাহী প্রকৌশলীর প্রঙাপন প্রকাশ করা হলেও এখনও ২ তত্বাবধায়ক প্রকৌশলীর প্রঙাপন জারি করা করেনি বেবিচকের প্রশাসন বিভাগ। উপপরিচালক আবিদুল ইসলাম স্বাক্ষরিত যে ৭ জনকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেয়া হয়েছে তারা হলেন : ইএম’র মো. আল মামুন, শফিকুল ইসলাম, জাহাংগীর আরিফ, মো. খোরশেদুল ইসলাম এবং সিভিল ডিভিশনের নাসিম-আল-ইসলাম, অরূপ কুমার সাহা, পরিমল কুমার কর্মকার। এদের প্রত্যেককে উপবিভাগীয় প্রকৌশলী থেকে পদোন্নতি দিয়ে নির্বাহী প্রকৌশলী করা হয়েছে।
যে ২ জনকে তত্বাবধায় প্রকৌশলী পদে পদোন্নতি দেয়া হয়েছে তার হলেন এএইচএমডি নুরুদ্দিন চৌধুরি এবং শরিফুল ইসলাম। ০৭.০১.২০০৯ সালে নুরুদ্দিন চৌধুরিকে নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেয়া হয় এবং ১৫.১১.২০১০ সালে শরিফুল ইসলামকে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেয়া হয়। ৩ বছর পর ফিডার পদ পূর্ন হলেও ১৫ বছর ও ১৪ বছর পর এদেরকে তত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি দেয়া হলো। এদের একজনের জন্ম ১৯৭২-এ, আরেক জনের জন্ম ১৯৭৫-এ।
বর্তমান প্রধান প্রকৌশলীর জন্ম ১৯৬৬ সালের ২৩ মার্চ। ১২ জুলাই ১৯৯৪ তিনি সহকারি প্রকৌশলী হিসেবে বেবিচকে যোগদান করেন। ৪ জানুয়ারি ২০০৪ তিনি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পান। এর ২০ বছর পর ২১ নভেম্বর ২০২৪ তিনি প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পান । ২০২৫ সালে তিনি ৫৯ বছর বয়সে ৩১ বছরের চাকরি জীবনের অবসান ঘটাবেন। এরমধ্যে তিনি তার চাকরি জীবন এক্সটেনশনের জন্য তদবির করবেন বলে জানা যায়।