শাহজালালসহ বিভিন্ন বিমানবন্দরে আওয়ামী ঘনিষ্ঠদের বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান এখনো ইজারা বহাল , বার বার নবায়ন, টেন্ডার প্রক্রিয়া বন্ধ , স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন বিমানবন্দরে এখনো সচল রয়েছে আওয়ামী দোসর পূর্ববর্তী সরকারের আমলে বরাদ্দ পাওয়া একাধিক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে এসব প্রতিষ্ঠান নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করলেও বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও বরাদ্দ বাতিল বা পর্যালোচনার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি—এ নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, নাহার কনস্ট্রাকশনস, শিরিন এন্টারপ্রাইজ, হাওলাদার অ্যান্ড সন্স, অথৈ এন্টারপ্রাইজ, মাহবুবা ট্রেডার্স, ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট অ্যান্ড কার সার্ভিস, সজল এন্টারপ্রাইজ, এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠান বর্তমানে বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে জড়িত। অভিযোগ রয়েছে, এসব ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ মালিকই পূর্বের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা বা প্রভাবশালী ব্যাক্তিবর্গের ঘনিষ্ঠজন। বিশ্বস্ত সূত্রমতে, এসব প্রতিষ্ঠানের কয়েকজন মালিক বর্তমানে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে রয়েছেন এবং কেউ কেউ পলাতক।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ভূমিকা ও সিদ্ধান্তকে ঘিরে সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে পর্যালোচনার দাবি জোরালো হয়ে উঠেছে।
ইতিমধ্যেই শমী কায়সার ও নায়ক মাহফুজের প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত লাউন্ঞ বরাদ্দ বাতিল করা হয়েছে। অীন্যান্য আওয়ামী ঘনিষ্ঠদেরে নামে বরাদ্দকৃত প্রতিষ্ঠানের ইজারা বাতিল করা হয়নি। বাতিল করলে সবগুলোরই বরাদ্দ বাতিল করা হোক, ২/১টির বরাদ্দ বাতিল করে বাকিগুলো বহাল রাখলে প্রশ্ন ওঠবে।