নিউজ ডেক্স : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্রকল্পের নতুন পিডি হিসেবে দক্ষ ও অভিঙ্ঘ প্রকৌশলী এএইচএমডি নূরুদ্দীন চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রঙাপন জারি করা হয়েছে। ৯৯ দশমিক ৫ শতাংশ প্রকল্প কাজ। অবশিষ্ট আর দশমিক ৫ শতাংশ কাজের জন্য নতুন করে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের করায় বাকি কাজ দ্রুত শেষ হবে এবং অপারেশনে যাবে থার্ টার্নাল।
জানা গেছে, ২১ এপ্রিল মন্ত্রণালয়ে এক সভায় প্রকৌশলী মো. নুরুদ্দীন চৌধুরীকে থার্ড টার্মিনালের প্রকল্প পরিচালক করার সিদ্ধান্ত হয়।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া নতুন প্রকল্প পরিচালকের নিয়োগের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু জাকারিয়া হোসেন প্রধান প্রকৌশলী, সেহেতু তার আগের ওই দায়িত্ব পালন করতে গেলে কাজের ব্যাঘাত ঘটবে। এ কারণে আমরা নতুন করে পিডি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।
বেবিচক সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের ২৩ ডিসেম্বর এ কে এম মাকসুদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়ার পর পিডি শূন্য হয়ে পড়ে থার্ড টার্মিনাল প্রকল্প। এ সময় প্রকল্পের কাজে স্থবিরতা দেখা দেয়।
প্রকৌশলী নূরুদ্দীন চৌধুলী ক্লিনটাচ। তাই তার দুদকের ছাড়পত্রের প্রয়োজন পড়েনি। বেবিচকের প্রায় সিনিয়র সব প্রকৌশলীর নামে দুদকের একাধিক মামলা , অভিযোগ তদন্তাধীন রয়েছে। কিন্ত প্রকৌশলী নূরুদ্দীন একমাত্র ব্যতিক্রম যার নামে দুদকের কোন মামলা নেই, কোন অভিযোগ তদন্তাধীন নেই।
আগের প্রস্তাবের প্রায় তিন মাস পর প্রকৌশলী জাকারিয়া হোসেনকে পিডি হিসেবে নিয়োগ করা হয়। জাকারিয়া হোসেনকে পিডির পাশাপাশি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বও দেওয়া হয়। এছাড়াও থার্ড টার্মিনাল প্রকল্পের পিডি হিসেবে প্রকৌশলী শুভাশিষ বড়ুয়া, মো. শরিফুল ইসলাম ও এ এইচ এমডি নুরউদ্দিন চৌধুরীর নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।
পিডি জটিলতায় গত ২৩ ডিসেম্বর পর হতে আজও বৈদেশিক ঠিকাদারের বিলের একটি অংশ পরিশোধ করা সম্ভব হয়নি। ফলে সরকারকে বিলম্ব জরিমানা ফি গুণতে হচ্ছে।
