শাহজালাল বিমানবন্দরে রহস্যজনক ভয়াবহ অগ্নিকান্ড : এটা কি নাশকতা না দুর্ঘটনা? ৮ ঘন্টার ব্যর্থ অভিযানে ৩৭ ফায়ার ইউনিট: ২৫ আনসার সদস্য আহত, সিএমএইচে ভর্তি: এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি, শত শত কোটি টাকার পণ্য পুড়ে ছাই: ১২ ফ্লাইট কনভার্ট হয়ে চট্রগ্রাম-সিলেটে: উপদেষ্টার তাৎক্ষণিক বিমানবন্দর পরিদর্শন, রাতেই ফ্লাইট চলাচলে আশাবাদ ব্যক্ত : তারেক রহমানের উদ্ধেগ

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ অক্টোবরের ভয়াবহ রহস্যজনক অগ্নিকান্ডে শত শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে ছাই হয়েছে। ৮ ঘন্টা ফায়ার সার্ভিসের ৩৭ ইউেিনটর ব্যর্থ অভিযানে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ অগ্নিকান্ডে ২৫ আনসার সদস্য আহত হয়ে সিএমএইচে ভর্তি হয়েছে। বিমানবন্দরে অতিরিক্ত ৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। ১২টি আন্তর্জাতিক ফ্লাইট কনভার্ট হয়ে চট্রগ্রাম শাহ আমানত ও সিলেট ওসমানি বিমানবন্দরে ল্যান্ড করেছে। বিমান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে বিমানবন্দর পরিদর্শন করে রাতের মধ্যেই বিমান চলাচলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।আগুনে রফতানি কার্গোভিলেজে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন।
১৮অক্টোবর/২৫ দুপুর ২.১৫ মিনিটে শাহজালালের আমদানি কার্গোভিলেজে আগুনের সূত্রপাত, মুহূর্তেই আগনের লেলিহান শিখা ইলেকট্রনিক্স গোডাউন থেকে ক্যামিক্যাল গোডাউনে ছড়িয়ে পড়ে।
অনেকে মনে করেন এ আগুন কি রহস্যজনক, নাশকতা না অন্য কিছু? যথাযথ তদন্তেই আসল রহস্য বের হয়ে আসতে পারে।
শুধু শাহজালাল নয় গত ৫ দিনে ঢাকায় ৩টি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শাহজালালের এ অগ্নিকান্ডের ঘটনায় রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্ধেগ করেছেন, এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্ধেগ জানিয়েছেন।
ইতিপূর্বের শাহজালালের এই কার্গোভিলেজের আমদানি শাখায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তখন বিএনপি-জামাতকে দোষারূপ করা হয়। এ ঘটনায় প্রায় ১ বছর যাবত কার্গোর আমদানি শাখায় কুরিয়ার শুক্লায়ন গেট দিয়ে আমদানি পণ্য ডেলিভারি বন্ধ ছিল। সিভিল এভিয়েশন কর্তপক্ষ নতুন করে টেন্ডার আহবান করে কয়েক কোটি টাকা খরচ করে নতুন করে কার্গোভিলেজ আমদানির কুরিয়ার শুল্কায়ন গেট, গোডাউন, পণ্য রাখার বিভিন্ন খাচা গড়ে তুলে।
বিমানবন্দরে আজকের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কিনা- তা খতিয়ে দেখা উচিত বলে অনেকে মনে করেন। নাকি খাচার ভিতরে কাস্টমস কর্তৃক জব্দকৃত সোনাদানা, চোরাচালানি পণ্য গায়েব করে দেয়ার পায়তারা? যথাযথ তদন্তেই আসল রহস্য বের হয়ে আসতে পারে বলে অনেকের ধারণা।
এ দিকে বিমান মন্ত্রণালয়ের পিআরও তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিঙপ্তিতে জানানো হয়েছে–