শাহজালাল স্টোর থেকে নেতার বদলি: ইডির নির্বাহী আদেশ

স্টাফ রিপোর্টার : অবশেষে শাহজালাল স্টোর থেকে এক নেতাকে বদলি করা হয়েছে। এটা ইডির নির্বাহী আদশ বলে জানা যায়। দীর্ঘদিন যাবত এ নেতা শাহজালালের স্টোরে কর্মরত ছিলেন। তবে প্রশাসন থেকে প্রঙাপন জারি হয়নি বলে জানা যায়। সিএনএস স্টোরের রফিককে শাহজাললের এ স্টোরের দায়িত্ব দেয়া হয়েছে। পুরনোর মধ্যে সংখ্যলঘু নুপুর রানি এ্খনও স্টোরে বহাল।
আহমদ হোসেন টিপু, রফিক, নুপুর –৩ জনই একসময় নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন। চাকরি স্খায়ীকরণের সময় ২০১৫ সালে এদেরকে স্টোরের দায়িত্ব দিয়ে বদলি করা হয়।
এরআগে রফিক এ স্টোরের দায়িত্বরত ছিলেন। তাকে প্রভাবিত করে অন্যত্র বদলি করা হয়। থেকে যান টিপু-নুপুর। নুপুর নাকি মানসিকভাবে হয়রানির শিকার।
গত জুলাই আন্দোলনে টিপুর সম্পর্কে বিতর্কিত কর্মকান্ড শোনা যায়- এ নিয়ে ইতিপূর্বে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। এরপরও তাকে শাহজালাালের স্টোরে আগলে রাখা হয়। কারণ বস রাজি-খুশি ছিলেন, এবার বস নাখোশ।
বদলির ব্যাপারে টিপু জানান, স্টোর থেকে আমাকে সরিয়ে বিতর্কিতকে আনা হচ্ছে।