সব মিডিয়ার আগে ‘একুশে বার্তা’য় খবর প্রকাশ : অবশেষে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিককে-ই বেবিচকের নতুন চেয়ারম্যান নিয়োগ করে জন প্রশাসনের প্রঙাপন জারি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সব মিডিয়ার আগে একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র অনলাইন সংস্করণে গত ২৮ জুন ‘বেবিচকের নয়া চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক’ শিরোনামে স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। অবশেষে ‘একুশে বার্তা’য় প্রকাশিত খবরই সত্য হলো।
এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিককে প্রেষণে বেবিচকের নতুন চেয়ারম্যান নিয়োগ করে জন প্রশাসন মন্ত্রণালয় ২ জুলাই প্রঙাপন জারি করে। যার স্মারক নং-০৫.০০.০০০.১৩২.১৯.০০১.২৫-৬৭০/১(১৫) তারিখ-০২ জুলাই/২০২৫ ইং। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রঙাপনে স্বাক্ষর করেছেন জন প্রশাসনের যুগ্ম সচিব আবু হায়াত মো. রফিক।
এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বিএসপি জিইউপি এনডিসি এএফডব্লিউসি এসিএসসি পিএসসি বিডি-৮৫৪৫ জিডিপি বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি কুর্মিটোলার অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি কিশোরগনজে। তাকে বিমান বাহিনী থেকে প্রেষণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের -বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
গত ২৬ জুন বেবিচকের সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কবীর ভুইয়াকে হঠাৎ করেই প্রত্যাহার করা হয়। তাকে প্রত্যাহার করে ওই দিনই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রঙাপন জারি করা হয়। ২ জুলাই ছিল তার বেবিচকে শেষ কর্মদিবস। গত বছর সেপ্টেম্বরে তাকে বেবিচকের চেয়ারম্যান করা হয়। তিনি সফলতার সাথে তার দায়িত্ব পালন করেন বলে অনেকে মন্তব্য করেন।