স্টাফ রিপোর্টার : আজ রাতে ( ০৫–০৬ নভেম্বর রাত) আন্ডার ইনভয়েজে, আন্ডার এলসিতে বেনাপোলে ১০ টন এবং সোনা মসজিদ শুল্ক স্টেশনে ০৪ টন হিউম্যান গুটি চুল ঢুকছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভারত থেকে এ গুটি সড়ক পথে এ দুটি শুল্ক স্টেশনের নামে আসছে। আগামি বোরবার হয়তো এ ১৪ টন হিউম্যান গুটি চুল ট্যাক্স ফাকি দিয়ে খালাস হয়ে যাবে ,সরকার হারাবে মোটা অংকের রাজস্ব। যার এইচএস কোড-০৫০১০০০০।
সূত্র জানায়, বেনাপোল-এ এ হিউম্যান হেয়ার আমদানি করছে আয়ান এন্টারপ্রাইজ এবং সোনা মসজিদ শুলক স্টেশনে এ চুল আমদআনি করছে হংকং ইন্ডাট্রিয়াল অটোমেশন, হাউজ-০১ রোড-০৫, সেক্টর-০১, উত্তরা, ঢাকা। যার ভ্যাটনং-০০৪১৮৮৭০৩-০১০২, সিএন্ডফে এজেন্ট মানিক এন্ড ব্রাদার্স।
বেনাপোল কাস্টমস হাউজ-এর নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের শেরশাহ, যশোহর শাখায় এলসি খোলা হয়েছে এবং সোনা মসজিদ শুল্ক স্টেশনের নামে এলসি খোলা হয়েছে সীমান্ত ব্যাংক ঢাকার উত্তরা শাখায়।
উল্লেখ্য, আন্ডার এলসিতে এ হিউম্যান হেয়ার বেনাপোল কাস্টমস হাউজ এবং সোনা মসজিদ শুল্ক স্টেশন দিয়ে গত ২ বছর যাবত কাস্টমস ম্যানেজে ট্যাক্স ফাকি দিয়ে খালাস হয়ে যাচ্ছে। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে।
এ ব্যাপারে একুশে বার্তার অনলাইনে একাধিক এবং রূপালী বাংলাদেশে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
