স্টাফ রিপোর্টার : ভারত সরকারের নির্ধারিত ট্যাক্স ফলো না করে ৪০ ডলারে সংশ্লিষ্ট ব্যাংকে এলসি খুলে সরকার কর্তৃক নিধারিত ট্যাক্স ফাকি দিয়ে দেশের কয়েক আমদানিকারক ও এর সাথে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টরা ঢাকা কাস্টমস হাউজ, বেনাপোল কাস্টমস হাউজ ও সোনা মসজিদ শুল্ক স্টেশন দিয়ে প্রতি সপ্তাহে প্রতি কাস্টমস হাউজ দিয়ে ১৪-২০ টন হিউম্যান গুটি চুল খালাস করে নিয়ে যাচ্ছে। এতে করে সরকার হারাচ্ছে কোটি কোটি রাজস্ব।
এই হিউম্যান গুটি চুল খালাসে স্বনির্ধরিত ট্যাক্স নির্ধারণে বেনাপোল কাস্টমস হাউজ কমিশনার আব্দুল হাকিমের নেতৃত্বে কয়েকদফা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট এসি, ডিসি, জেসি-১, কমিশনার, শুল্কায়ন গ্রুপ-১-এর রাজস্ব কর্মকর্তা , সহকারি রাজস্ব কর্মকর্তারা। বৈঠকটি সর্বশেষ গত ১০-০৯- ২৪ অনুষ্ঠিত হয়। এর আগে ০২-০৯-২৪ তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা কাস্টমস হাউজকে ফলো করে উক্ত স্বনির্ধারনি ট্যাক্স ধরা হয় ১০ ডলার।
ঢাকা কাস্টমস হাউজের এক সিএন্ডএফ ব্যবসায়ীর সাথে বেনাপোল ও সোনা মসজিদের দুই ব্যবসায়ির পণ্য খালাসকে কেন্দ্র করে ব্যবসায়িক দ্ধন্ধ চলছে বলে জানা যায়। আগে ঢাকা কাস্টমস হাউজে ওই ব্যবসায়ী একচেটিয়া ট্যাক্স ফাকি দিয়ে অথবা নামকাওয়াস্তে ট্যাক্স দিয়ে কাস্টমস ম্যানেজে হিউম্যান গুটি/ লম্বা চুল আমদানি ও খালাস করতো বলে জানা যায়। এখন নাকি রাসেল নামের এক আমদানিকারক এ হিউম্যান গুটি চুল ঢাকা কাস্টমস হাউজ দিয়ে আমদানি করে খালাস করছে বলে জানা যায়। তবে রাসেলের প্রতিনিধি রাকীব তা অস্বীকার করেছেন।
ভারত থেকে চুল আমদানি হয়ে ইউরোপে রফতানি হচ্ছে : ভারত থেকে হিউম্যান গুটি চুল বাংলাদেশে আমদানি হয়ে প্রক্রিয়াজাত করে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে তা রফতানি হচ্ছে বলে জানা যায়। এর সাথে ঢাকার উত্তরার এক ব্যবসায়ী চুনোপুটি থেকে কোটিপতি বনে গেছেন। রাজধানীতে তার ৬টি ফ্ল্যাট, একাধিক প্লট রয়েছে বলে জানা যায়। দামি দুটি গাড়ি ব্যবহার করেন ওই ব্যবসায়ী। চট্রগ্রামে একবার পণ্য খালাস করতে গিয়ে ধরা পড়ে জেল খেটেছেন, মামলা খেয়েছেন। ঢাকার আরেক ব্যবসায়ী নাকি তার প্রায় কোটি টাকা মেরে দিয়েছেন, এ নিয়ে আদালতে মামলা চলছে। চলবে—–
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
