স্টাফ রিপোর্টার : স্বতন্ত্র বেতনস্কেল চালু, বেবিচকের নিজস্ব হাসপাতাল নির্মাণসহ ৭ দফা দাবিতে ‘স্বাধীনতা ২০২৪ ফোরামের’ আয়োজনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারীরা সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
৩০ অক্টোবর সিভিল এভিয়েশন একাডেমির সামনে সকাল ১০ টায় এ সমাবেশ অনূষ্ঠিত হয়। এ সমাবেশে থেকে আওয়ামী দোসরদের বদলি/ প্রত্যাহার, বৈষম্যের শিকার পদোন্নতি বন্ঞিতদের পদোন্নতি দাবি করা হয়নি। কর্মচারিদের মধ্যে আওয়ামী দোসর, ছাত্রলীগের কথিত নেতারা থাকলেও তাদের বদলি/প্রত্যাহার দাবি করা হয়নি। এর আগে আওয়ামী দোসর মেম্বার এডমিন, মেম্বার অর্থ’র বদলি/প্রত্যাহার দাবিতে ব্যানার টাংগিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করলেও এবার তা উবে গেছে।
এখন সবাই যেন বিএনপি হয়ে গেছে। এক বিএনপি শহিদুল্লাাহর সাথে হাজার বিএনপি চলে এসেছে। ভাবখানা এমন যে, এখন বেবিচকে সবাই যেন বিএনপি দোসর। এখন একজনই যেন আওয়ামী দোসর আর তিনি হলেন রাশিদা। রাশিদার ৬ দোসর- যাদেরকে বৈষম্য বিরোধী কর্মচারিরা ৬ দানব নামে আখ্যায়িত করেছে তারা এবার বিএনপি দোসর হয়ে গেছে, তারা তাদের পদবী কনফার্ম করতে চাচ্ছে।
হযরত শাহজালাল বিমানবন্দরের প্রকিউরমেন্ট অফিসার শাহিন মিয়াকে আওয়ামী দোসর হিসেবে জাহির করা হলেও তিনি ছাত্রদলের সাথে সম্পৃক্ত। তিনি ঢাবি বংগবন্ধু হলের ছাত্রদলের ফরমার জয়েন কনভেনার ছিলেন। যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর সাথে তাকে ফটোসেশনে দেখা যায়।তার অধীনস্ত এক কর্মচারি ছাত্রলীগ করতেন বলে অনেকে তাকে নেতা হিসেবে জানে।
৬ দফা দাবির মধ্যে রয়েছে: একটি স্বাধীন কমিশন গঠন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের টেকসই উন্নয়নের উদ্যোগ গ্রহণ, এভিয়েশন ভাতা, ঝুকি ভাতা, প্রোফিট বোনাস, লান্ঞ ভাতাসহ অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত করে স্বতন্ত্র বেতনস্কেল চালুকরণ, ক্রুটিপূর্ন প্রবিধানমালা -২০২১ –এর সংস্কারকল্পে বেবিচকের প্রত্যেক বিভাগে কর্মকর্তা-কর্মচারিদের সমন্ধয়ে গঠিত কমিটির মাধ্যমে প্রবিধানমালা ২০২১-এর বৈষম্য র্দূরিকরণে উদ্যোগ গ্রহণ, কর্তৃপক্ষের আবাসন ব্যবস্থাপনায় সকল শ্রেণীর কর্মকর্তা- কর্মচারিদের জন্য বাসস্থানের যৌক্তিক পরিমাপ নির্ধারণ, কর্তৃপক্ষের আওতাধীন সকল স্কুল-কলেজের বিভাগীয় ছাত্রছাত্রীদের সার্বিক বিষয়ে অগ্রাধিকার প্রদানসহ বেতনভাতাদি হ্রাসকরণ, কর্তৃপক্ষের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের সমন্ধয়ে নির্বাচন ভিত্তিক কেন্দ্রীয় ওয়েলফেয়ার কমিটি পুনর্গঠন পূর্বক সকল অসহায় কর্মকর্তা-কর্মচারিদের স্বার্থে বিভিন্ন আয়বর্ধক প্রকল্প গ্রহণ, বেবিচকের নিজস্ব হাসপাতাল স্থাপন প্রকল্প গ্রহণ।
