প্রযুক্তি ডেক্স : আনুষ্ঠানিক কোনো ডকুমেন্ট পাঠাতে হলে পিডিএফ ফাইল ব্যবহার করতে হয়। কাজের প্রয়োজনে কখনো কখনো পিডিএফ ফাইলটি সম্পাদনেরও প্রয়োজন পরে।তবে অনেক পিডিএফ পড়ার সফটওয়ারের ফ্রি সংস্করণে পিডিএফ ফাইল এডিট (সম্পাদন) করা যায় না। আর আপনার কম্পিউটার যদি কোনো পিডিএফ রিডার ইন্সটল করা না থাকে তাহলে কিছুটা বিপাকেই পড়তে হয়। নতুন করে সফটওয়ার ইন্সটলের ঝামেলা তো আছেই।তবে চাইলে গুগল ড্রাইভ ব্যবহার করে সহজেই পিডিএফ ফাইল সম্পাদন করে নেওয়া যায়। কিভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।প্রথমে যে পিডিএফ ফাইলটি সম্পাদন করতে চান গুগল ড্রাইভে গিয়ে তা আপলোড করতে হবে।ফাইলটি আপলোড হলে, গুগল ড্রাইভ থেকে ফাইলের উপর মাউস রেখে রাইট ক্লিক করতে হবে। এরপর ‘open with’ অপশনে ক্লিক করে ‘google docs’ এ ক্লিক করতে হবে।
কিছু সময়ের পরে পিডিএফ ফাইলটির গুগল ডক চালু হবে। সেখান থেকে প্রয়োজন মতো সম্পাদন করা যাবে।
সম্পাদন শেষে ফাইলটি পিডিএফ অথবা ডক ফরম্যাটে সংরক্ষণ করা যাবে।
এভাবে গুগল ড্রাইভের মাধ্যমে পিডিএফ ফাইল এডিট করা যায়। তবে এই প্রক্রিয়ায় কোনো ছবি সম্বলিত টেক্সট পিডিএফ ফাইল সম্পদন করা যাবে না।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
