জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল আর নেই

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল আর নেই।
২৩ নভেম্বর বৃহস্পতিবার  বিকাল সাড়ে চারটার দিকে মধ্য বাসাবোতে নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্নালিল্লাহে…রাজেউন)।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।