একুশে বার্তা রিপোর্ট : গত ১০ বছরে বাংলাদেশ থেকে ৬৫ বিলিয়ন বা সাড়ে ৬ হাজার মার্কিন ডলার বিদেশে পাচার হয়ে গেছে। ২১ নভেম্বর দুদকের ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ফরাস উদ্দিন এ কথা বলেন। তিনি অনেকটা আক্ষেপ করে বলেন, অনেক বিনিয়োগকারী বলেন থাকেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নেই, তাই বলেই কি অর্থ পাচার করতে হবে ? মনে রাখতে হবে এই দেশ, মাটি, পানি, জলবায়ুতে আপনি বড় হয়েছন, এ দেশ আপনার, এ দেশের প্রতি কি আপনার কোন দরদ সেই ? আপনার দায়বদ্ধতা নেই ? তিনি আরো বলেন, এ ক্ষেত্রে দুদকের দৃষ্টি দিতে হবে। দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ আলোচনাসভা। এর আগে সকালে দুদক প্রধান কার্যলয়ের সামনে জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ধোধন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় তার সংগে ছিলেন কমিশনার নাসির উদ্দিন আহমদ, এএফএম আমিনুল ইসলাম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে সব প্রার্থীকে অবশ্যই সঠিক সম্পদের হিসাব দিতে হবে। মিথ্যা তথ্য প্রদান করলে খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। সভাপতির সমাপনি বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরো বলেন, অনেক সমালোচকের সাথে আমিও একমত যে অনেক বড় বড় দুর্নীতিবাজদের কাছে হয়তো আমরা এখনও যেতে পারিনি, তবে সবাইকে এটাও মনে রাখতে হবে পরিবেশ পরিস্থিতি বুঝে এদের দিকে হাত বাড়াতে হবে, যাতে আমাদের মাঝপথে থেমে যেতে না হয়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
