পুলিশের নাকেরডগায় গুলশানের হর্স এন্ড হর্স রেস্টুরেন্টে জমজমাট মাদক ব্যবসা : অবশেষে মাদক অধিদপ্তরের কর্তাব্যক্তিদের হানা : বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ২

নিউজ ডেক্স : রাজধানীর অভিজাত এলাকা গুলশানে পুলিশের নাকেরডগায় অবৈধ মাদক ব্যবসা চলে আসছিল। পুলিশ ও মাদকের কতিপয় অসাধু কর্তাব্যক্তির সাপ্তাহিক সপ্তার বিনিময়ে এসব কারবার যখন জমজমাট ঠিক তখনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম  গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে  হানা দিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দসহ ২ জনকে আটক করে। এ ব্যাপারে গুলশান থানায় মামলা হয়েছে।

২৩ সেপ্টেম্বর  বুধবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে কোনো ধরনের লাইসেন্স না নিয়ে বিদেশি মদ, বিয়ার বিক্রি ও সিসা লাউঞ্জ পরিচালনার দায়ে রেস্টুরেন্টের ম্যানেজার মো. মনির ও ক্যাশিয়ার সরোয়ারকে আটক করা হয়।  এ সময় রেস্টুরেন্ট থেকে ২০৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮১০ ক্যান বিয়ার, দুই কেজি নিষিদ্ধ সিসা ও তিনটি হুক্কা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্ট অবৈধভাবেভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ বিয়ার ও নিষিদ্ধ মাদক সিসা উদ্ধার করা হয়। তিনি বলেন, আটক দুইজন ও রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দেয়া হবে।