‘প্রকাশিত সংবাদের আংশিক সংশোধনী: খালেদা জিয়ার বিরুদ্ধেও অভিযোগ দাখিলকারি দুদক কর্মকর্তা প্রায়ই অনুপস্থিত থাকেন’

স্টাফ রিপোর্টার : ‘বেবিচক : কক্সবাজার এয়ারপোর্টে জেনারেটর দুর্নীতি মামলা: দুদকের কর্মকর্তা ও ৩ আসামী আদালতে বার বার অনুপস্থিত’ শীর্ষক শিরোনামে একুশে বার্তার অনলাইনে গত ২৫ অক্টোবর প্রকাশিত সংবাদের আংশিক সংশোধনী দিয়েছেন মামলার আসামী বেবিচকের পিআরএল-এ যাওয়া নির্বাহী প্রকৌশলী ইএম মিহির চাদ দে। তিনি তার সংশোধনীতে বলেন, বিষয়টি আংশিক সত্য, কথিত বিবাদী/ আসামীগণ সব সময় উপস্থিত থাকে। কিন্ত আইয়ু/তদন্তকারী ( অসত কর্মকর্তা যিনি খালেদা জিয়ার বিরুদ্ধেও অভিযোগ দাখিলকারী) কর্মকর্তা প্রায়ই অনুপস্তিত থাকেন।
এ দিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন মামলার অন্য আসামী যিনি বার বার আদালতে উপস্থিত থাকেন বলে দাবি করেছেন।