বেবিচক : ডিভিশন-২-এ গাড়ি অন্য দপ্তরে বরাদ্ধ দেবার ১ মাস পর ২০ -২১ বছরের ফিটনেসবিহীন  পুরনো গাড়ি বরাদ্ধ! গাড়ি সংকটে ঠিকাদারি কাজ পরিদর্শনে প্রতিবন্ধকতা, উন্নয়ন কাজ ব্যাহত :  গাড়ি বরাদ্ধ চাওয়া দুই এক্সইএনের চাহিদাপত্র এখন চেয়ারম্যান দপ্তরে মুখথুবড়ে পড়ে আছে

একুশে বার্তা রিপোর্ট : বেবিচকের সিভিল ডিভিশন-২-এ এক্সইএন ব্যবহৃত গাড়িটি  অন্য দপ্তরে বরাদ্ধ দেবার পর ২০ বছরের পুরনো একটি গাড়ি বরাদ্ধ দেয়া হয়েছে।

ডিভিশন-৩-এও ২১ বছরের পুরনো ফিটনেসবিহীন একটি গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে। বেবিচকের মেম্বার এডমিন এর নেতৃত্বে এ  গাড়িটি অন্য দপ্তরে বরাদ্ধ দেয়া হয়  বলে জানা যায়।

ডিভিশন-২-এ ১০ জন প্রকৌশলীর জন্য একটি গাড়িও বরাদ্ধ ছিল না, এখন একটি মাত্র বরাদ্ধ দেয়া হলো-যা  সবেধন নীলমনি।

এ নিয়ে একুশে বার্তার অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মেম্বার এডমিন অসন্তষ্ট হন বলে জানা যায়। এ জন্য এক্সইনকে জবাবদিহিও করতে হয়।

খোজ নিয়ে জানা যায়, বেবিচকের পরিচালক এটিএম, পরিচালক ফায়ার এবং পরিচালক এভসেকের জন্য কোন গাড়ি বরাদ্ধ  করা হয়নি।

এমটি সেকশনে খোজ নিয়ে জানা যায়, গাড়ির চাহিদা শতাধিক, আছে মাত্র ৭৪টি।

গাড়ি স্বল্পতায় বেবিচকের বিভিন্ন ঠিকাদারি কাজের উন্নয়নমুলক সাইট পরিদর্শনে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, উন্নযনমুলক কাজ ব্যাহত হচ্ছে। গাড়ি বরাদ্ধ চেয়ে দুই এক্সইএন চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন বলে জানা যায়।

এ দিকে সহসাই গাড়ি  সংকট কাটছে না বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচকে । বেবিচকের আওতাধীনে কুর্মিটোলা, ঈর্শ্বাল কলোনি, বনানী, হশাআবির প্রশাসনিক এলাকাসহ আউটার মার্কার, ইয়ারপুর সাভারে সিএএবি এলাকায় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের পাশাপাশি ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে। এ ছাড়া তেজগাঁও আবাসিক এলাকায় বহুতল বিশিষ্ট সি-টাইপ এবং ডি-টাইপ ভবন নির্মাণের কাজ শুরু হচ্ছে। এর মধ্যেই গাড়ি সংকটে পড়েছে সংস্থাটি। ফলে প্রকল্প তদারকির কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এ জন্য দ্রুত গাড়ি বরাদ্দ চেয়ে সংস্থার চেয়ারম্যান বরাবর বেবিচকের নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন-২) ইঞ্জিনিয়ার নাসিম আল সালাম ও নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন-৩) মোহাম্মদ মেহেদী হাসান পৃথক চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়- কুর্মিটোলা আবাসিক এলাকায় এইচ-টাইপ-০৭ এবং ঈশর্^াল কলোনি আবাসিক এলাকায় এইচ-টাইপ-০১ বহুতল বিশিষ্ট দুটি ভবন নির্মাণের কাজ শিগগির শুরু হবে। পাশাপাশি কুর্মিটোলা (কাওলা) আবাসিক এলাকা ও সিএএবির প্রশাসনিক এলাকায় সড়ক নির্মাণ/সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এসব কাজ মাঠ পর্যায়ে তদারকির জন্য অত্র দপ্তরের যানবাহনের ঘাটতি রয়েছে। এ জন্য জরুরিভিত্তিতে গাড়ি বরাদ্দ করা প্রয়োজন।

ডিভিশ-২ এর নির্বাহী প্রকৌশলীর ব্যবহৃত গাড়িটি (প্রজেক্টের মাধ্যমে ক্রয়কৃত) আকস্মিকভাবে চালকসহ অন্যত্র বরাদ্দ দিয়ে আদেশ জারি হয়েছে। ফলে সৃষ্ট সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাগাদার পর একটি গাড়ি এ দপ্তরে বরাদ্দ দেওয়া হয়, যা প্রায় ২০ বছরের পুরনো এবং মাঠপর্যায়ের কাজ তদারকিতে সম্পূর্ণভাবে অনুপযোগী। এই অচলাবস্থা নিরসনের লক্ষ্যে কর্তৃপক্ষের কাজের স্বার্থে অবিলম্বে সিভিল ডিভিশন-২ এর অধীনে ১টি জিপ, ২টি পিকআপ ও ৫টি মোটরসাইকেল বরাদ্দ প্রয়োজন।

অন্যদিকে সিভিল ডিভিশন-৩ ও এর আওতাধীনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, মধ্য সৈয়দপুর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, যশোর বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, হরিপাচ্ছ পাল্ব মখদুম বিমাবন্দর, কুমিল্লা বিমাবন্দর ও খান জাহান আলী বিমানবন্দরগুলোর পূর্ণ কাজের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজগুলো ডিবিশন-৩ থেকে তদারকি করা হয়। বর্তমানে এই তিন বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধিকরণ (যশোর, রাজশাহী ও সৈয়দপুর) প্রকল্প চলমান রয়েছে এবং বিমানবন্দরের টার্মিনাল বিভিং সম্প্রসারণের ডিপিপি প্রক্রিয়াধীন হয়েছে। এ প্রকল্পগুলো সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করতে হয়।

ইতিপূর্বে সিভিল ডিভিশনের একজন এক্সইএন একাই ২টি গাড়ি ব্যবহার করতেন, মন্ত্রণালয় তদন্ত করে  ১টির বরাদ্ধ বাতিল করা হয়।

অপরদিকে বর্তমানে সিভিল ডিভিশন-৩ এর অফিস র‌্যাব সদর দপ্তরের পাশে অবস্থিত, যেখানে গাড়ি ছাড়া আসা-যাওয়া সম্ভব নয়। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য এই দপ্তরে কোনো গাড়ির সংস্থান নেই। এ জন্য জরুরি ভিত্তিতে গাড়ি বরাদ্দ করা প্রয়োজন। অন্যথায় প্রকল্পের মেয়াদ দীর্ঘায়িত হওয়াসহ কাজ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলীর ব্যবহৃত গাড়িটি (প্রজেক্টের মাধ্যমে ক্রয়কৃত) আকস্মিকভাবে চালকসহ অন্যত্র বরাদ্দ দিয়ে আদেশ জারি হয়েছে এবং অন্য একটি গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে, যা ২১ বছরের পুরনো এবং গাড়িটির ফিটনেস সার্টিফিকেট নেই ও চলাচলের জন্য সম্পূর্ণরূপে অনুপযোগী। এই অচলাবস্থা নিরসনের লক্ষ্যে অবিলম্বে সিভিল ডিভিশন-৩ এর অধীনে ১টি জিপ, ১টি পিকআপ ও ২টি মোটরসাইকেল বরাদ্দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় চিঠিতে।