বেবিচক : পরবর্তী প্রধান প্রকৌশলী কি নুরুদ্দীন চৌধুরী?

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৫ বছরের বৈষম্যের শিকার প্রকৌশলী এএইচএমডি নুরুদ্দীন চৌধুরীর ডিপিসি হয়েছে গত ২৭ মার্চ/২৫। তাকে একটিং তত্বাবধায়ক প্রকৌশলী থেকে কনফার্ম করা হয়েছে। এখন তাকে চলতি দায়িত্বের প্রধান প্রকৌশলীর দায়িত্ব দিতে যাচ্ছে বেবিচক কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।
একমাত্র নূরুদ্দীন ব্যতীত বেবিচকে সিভিল ডিভিশনে কোন তত্বাবধায়ক প্রকৌশলী নেই-যাদের বিরুদ্ধে দুদকে মামলা/ অভিযোগ তদন্তাধীন নাই। ইএম -এর একজন আছে যার বিরুদ্ধে অবৈধ পদে পদায়ন ও পদোন্নতির ট্রাইব্যুনাল মামলা আছে এবং বিভাগীয় তদন্ত হচ্ছে। তাকে প্রধান প্রকৌশলীর পায়তারা করা হলেও শেষাবধি কর্তৃপক্ষ পিছু হটছে। তিনি আবার প্রকল্পের প্রকৌশলীও বটে।
৩ চেয়ারম্যানের আমল থেকে প্রকৌশলী নূরুদ্দীন বৈষম্যের শিকার। বর্তমান চেয়ারম্যানের আমলেও ‘গ্রেডের’ দোহাই দিয়ে তার পদোন্নতি আটকে দেয়া হয়। এ নিয়ে একুশে বার্তার অনলাইন সংস্করনে রিপোর্ট প্রকাশের পর বিমান মন্ত্রণালয় গ্রেড জটিলতা নিরসন করে প্রঙাপন জারি করে। তার পদোন্নতি জটিলতা নিয়ে একুশে বার্তার অনলাইন সংস্করণে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। বেবিচক চেয়ারম্যান ‘গুড রিপোটিং’ বলেও মন্তব্য করেন।
এরপরও প্রকৌশলী নূরুদ্দনি পার ঘাটাতে পড়ে থাকেন । গত ২৭ মার্চ/২৫ বেবিচকের বিভাগীয় পদোন্নতি কমিটি সদয় হয়ে তার ডিপিসি সম্পন্ন করেছেন। এখন তাকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
প্রকৌশলী নূরুদ্দীন একজন দক্ষ ও অঙিঙ্ঘ প্রকৌশলী-যিনি দুদকের মামলার বাইরে। দুর্নীতি তাকে এখনও স্পর্শ করতে পারেননি। ভবিষ্যতে করবে কিনা- তা ভবিষ্যত-ই বলে দেবে। রাজনৈতিক ট্যাগ লাগিয়ে তাকে ১৫ বছর যাবত পদোন্নতি বন্ঞিত করা হয়। এবার হয়তো তার ভাগ্য সুসম্পন্ন- তিনিই বেবিচকে প্রধান প্রকৌশলী হতে যাচ্ছেন।