স্টাফ রিপোর্টার : বেবিচকে ৬ দানব খ্যাতদের মধ্য থেকে অবশেষে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ সংশ্লিষ্ট এবং সাবেক এক মহিলা এমপির ঘনিষ্ঠজনকে (যিনি আমেরিকা পলাতক থেকে সরকার বিরোধী ষড়যন্ত্র করছে বলে গত ২৮ মার্চ সচিত্র পত্রিকান্তরে রিপোর্ট প্রকাশিত হয়েছে) পদোন্নতি দিয়ে ‘সহকারি থেকে উপপরিচালক’ করে শাহজালাল বিমানবন্দরের মতো স্পর্শকাতর বিমানবন্দরে স্টোরের দায়িত্বেই দিয়ে রাখা হয়েছে। বাকি ৫ জনের ডিপিসি-ই হয়নি। প্রশ্ন ওঠেছে ৬ জনই দানব খ্যাত ১ জনের পদোন্নতি হলো বাকি ৫ জন কি দোষ করলো?
বেবিচকে প্রশাসন ক্যাডারের একজন উপসচিব, যিনি আবার পতিত সরকারের প্রতিমন্ত্রী পলকের নাকি খালাত ভাই। পলককে শাহজালাল বিমানবন্দর দিয়ে পালাতে সহায়তা করেন কিন্ত কর্মচারিরা তাকে ( পলককে) আটক করে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেন। দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটি ওই কর্মকর্তার অপসারণ দাবি করছে। এর আগে বেবিচকে বৈষম্য বিরোধী আন্দোলনকারিরা ওই কর্মকর্তাসহ আরো ২ মেম্বারের অপসারণ দাবি করে ব্যানার সাটিয়ে দেয়। এদের মধ্যে একজনকে বদলি করা হলেও বাকিরা এখনও দিব্যি বহাল।
গত ২৭ মার্চ-এর ডিপিসি কমিটি ওই ৬ দানবের একজনকে পদোন্নতি দেয়। যার স্মারকনং-৩০.৩১.০০০.২০১.০২.০১২.২৪.৫৯০২ তারিখ-২৭.০৩.২০২৫ খ্রি
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
